বৃষ্টির দিনে শীতের আমেজে রোমান্সে মজলেন রাজ-শুভশ্রী, একে অপরের ঠোঁটে আঁকলেন ভালোবাসার চু’ম্ব’ন

শহরের তো একে শীতের আমেজ, এর উপর ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে বৃষ্টি। মানে প্রেমের জন্য একেবারে উপযুক্ত আবহাওয়া আর কী। তাপমাত্রা ক্রমশ কমলেও নেট দুনিয়ায় কিন্তু তাপমাত্রা ক্রমেই চড়ছে। আর নেপথ্যে রাজ-শুভশ্রী।

শীতের দিনে একে অপরকে ভালোবাসায় মুড়িয়ে রাখছেন তারা। ক্যামেরা চলছে, না বন্ধ, সেদিকে কুছ পরোয়া নেই, রোমান্সেই ব্যস্ত টলিপাড়ার এই হ্যাপেনিং কাপল।

গতকাল, শনিবার এক ঘরোয়া পার্টিতে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছিলেন এই জুটি। এই হাউজ পার্টির ফাঁকেই তাদের দেখা গেল রোম্যান্টিক ডান্স করতে। ‘লাভ আজ কাল’ ছবির ‘সায়েদ’ গানে একে অপরকে জড়িয়ে রাখলেন রাজ ও শুভশ্রী। এদিন শুভশ্রীর পরনে ছিল সবুজ সোয়েট টি-শার্ট ও ডেনিম শর্টস ও রাজ পরেছিলেন নীল রঙের ফুল স্লিভ শার্ট ও ব্লু ডেনিম।

নাচের মধ্যেই কখনও রাজকে জড়িয়ে ধরলেন, আবার কখনও বা তাঁর ঠোঁটে করলেন ভালোবাসার চুম্বন। বউয়ের সঙ্গে কখনও আবার লিপও মেলালেন রাজ। তাদের এই রোম্যান্টিক নাচের ভিডিও ক্যামেরা বন্দি করলেন মুম্বইয়ের অভিনেত্রী বরখা বিস্ত। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

রাজ-শুভশ্রীর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে বরখার। সায়ন্তনী ঘোষের বিয়েতে যোগ দিতেই বরখা আপাতত কলকাতায়। অভিনেত্রীর ভাঙা দাম্পত্য নিয়ে চর্চা বেশ তুঙ্গে। এদিকে রাজ-শুভশ্রীর রোম্যান্স দেখে মুগ্ধ বরখা। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও শেয়ার করে বরখা লিখেছেন, “এই দুজন মানুষ হল ভালোবাসা”।

গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী। এখন তাঁর সমস্ত সময় কাটে ছেলে ইউভানকে নিয়েই। তবে তা সত্ত্বেও পরিবার বিশেষ করে রাজের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। ইউভানকে সামলে স্বামী, সংসার, নিজের কাজ, অভিনয় সব মিলিয়ে বেশ ভালোই ব্যালেন্স করছেন অভিনেত্রী।

আগামী জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে রাজ-শুভশ্রী জুটির নতুন ছবি ‘ধর্মযুদ্ধ’। করোনার জেরে দীর্ঘদিন আটকে থাকবার পর আগামী ২১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর এই ছবি।

আরও অন্যান্য খবর