উত্তরপ্রদেশের বৃন্দাবন দর্শনে গিয়েছিলেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেখানে গিয়ে তিনি উপস্থিত হন শ্রী বাঁকে বিহারী মন্দিরে। সেখানে ভক্তদের উদ্দেশ্যে ‘রাধে রাধে’ বলে অভিবাদনও জানান অভিনেত্রী। দর্শন করেন শ্রীকৃষ্ণের জন্মস্থান, রাধার জন্মস্থান, নানান জায়গা।
এদিন কঙ্গনাকে দেখার জন্য যেন মানুষের ভিড় উপচে পড়েছিল। নিরাপত্তারক্ষীদের এই ভিড় সামলানোর জন্য বেশ বেগ পেতে হয়। এদিন শ্রী বিহারীজির মন্দির দর্শন করেন কঙ্গনা। শ্রী কৃষ্ণের ভক্তিতে মগ্ন হন তিনি।
২০২২ সালেই রয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে কঙ্গনা রানাওয়াতের বৃন্দাবন দর্শন যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
সেখানে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কঙ্গনা রানাউত বলেন, “জাতীয়তাবাদী মতাদর্শকে আরও এগিয়ে নিতে জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচনে প্রচার করব”।
View this post on Instagram
এদিন কঙ্গনা রানাওয়াত জানান যে তিনি একজন কৃষ্ণের ভক্ত। আর বিহারীজির দর্শন পেয়ে তিনি খুব ধন্য। সেখানে গিয়ে মাখন প্রসাদ পেয়ে তিনি আপ্লুত। কৃষ্ণের ভক্তিতে এদিন বিলীন হয়ে যান কঙ্গনা।
এদিন তাঁর গাড়ি আটকানোর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সেখানে কিছু মানুষ আমার গাড়ি আটকালেও, বেশ কিছু মানুষ তাঁদেরকে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন। বলছিলেন, কেন শুধু শুধু ওনাদের বিরক্ত করছ, যেতে দাও”। কৃষকদের প্রতিও তাঁর শ্রদ্ধার কথা জানান কঙ্গনা।





