ছেলে ইউভানের তিনমাসের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন রাজ, স্ত্রীকে জানালেন আদুরে বার্তা

আজ ছোট্ট ইউভান তিনমাস বয়স পূর্ণ করল। সেই আনন্দে বাবা রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন একটি মিষ্টি ছবি। মাতৃত্বের তিনমাস পূরণ হওয়াতে স্ত্রীকেও জানালেন আদুরে বার্তা। এই ছবি এখন নেট পাড়ায় রীতিমতো ভাইরাল।

এদিন ইনস্টাগ্রামে শুভশ্রীর সঙ্গে ছেলে ইউভানের একটি মিষ্টি ছবি শেয়ার করে রাজ লেখেন, “আমার নয়নের মণি, মাতৃত্বের তিনমাসের অনেক শুভেচ্ছা”। পোস্ট করার পর থেকেই এই ছবিতে উপচে পড়েছে লাইক ও কমেন্টের বন্যা। নেট জনতা থেকে শুরু করে তারকা, সবাই বেশ সুন্দর সুন্দর মিষ্টি মন্তব্য করেছেন ছবিটিতে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে কমেন্ট করে লেখেন, মুখটা দেখ শুধু”।

জন্মের পর থেকেই ইউভান যেন সেলিব্রিটি। হামেশাই তাকে নিয়ে কোনও না কোনও খবর ঠিক চোখে পড়ে। গত ১২ই সেপ্টেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তার। এরপর থেকেই ধীরে ধীরে মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে পুচকে ইউভান। কখনও তাকে দেখা যায় মায়ের কোলে চুপটি করে ঘুমিয়ে থাকতে, আবার কখনও ঠাকুমার কোলে আদর খেতে।

ক্যামেরার দিকে তাক করে বেশ ভালোই পোজ দিতে শিখেছে ইউভান। তাকে টলিউডের ‘তৈমুর’ নাম দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ চক্রবর্তী ইউভানের একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশন দেন এমনভাবে যেন ইউভান সকলকে প্রশ্ন করছে যে, করোনা ভাইরাসের টিকা কবে আসবে কেউ জানে কী না? কারণ সে বাইরে বেরোতে পারছে না কারণ তার সাইজের কোনও মাস্ক পাওয়া যায় না। এইভাবেই হেসে খেলে আনন্দে বড় হোক রাজ-শুভশ্রীর পুত্র।

আরও অন্যান্য খবর