মহুয়া মৈত্রের পর এবার সৌগত রায়, ফের একবার সাংবাদিকদের উপর আক্রমণ শানালেন এই তৃণমূল সাংসদ

সাংবাদিকদের উপর আক্রমণ বা তাদের হেয় করা যেন এখন রাজ্য রাজনীতিবিদদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। পায়ের তলার মাটি সরে যাওয়ার বোধ হয় এটাই ইঙ্গিত। যত ২০২১-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, বঙ্গ রাজনীতি ততই তপ্ত হচ্ছে। আর এই বিষয়ে সাংবাদিকদের তরফ থেকে কোনও প্রশ্ন এলেই তা এড়িয়ে যাওয়ার জন্য তাদের উপর চিৎকার করতে, তাদের হেয় করতে বাদ যাচ্ছেন না তৃণমূল নেতা, সাংসদরা। মহুয়া মৈত্রের পর ফের সাংবাদিকদের উপর মেজাজ হারালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

গতকাল সন্ধ্যেয় কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে একটি পদযাত্রায় সামিল হন তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকেরা। এই পদযাত্রায় সৌগত রায়কে কিছু প্রশ্ন করা হলে তিনি তা অগ্রাহ্য করে সাংবাদিকদের পাল্টা আক্রমণ করেন।

এদিনের পদযাত্রায় তাঁকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে যে রাজ্যের মুখ্যসচিবকে তলব করা হয়েছে , এই বিষয়ে তিনি কী বলবেন,। এর উত্তরে তিনি বলেন যে, তাদেরতরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে যে মুখ্যসচিব দিল্লি যাচ্ছেন না। আর এই ধরণের প্রশ্ন যেন কেউ না করেন এও কড়া ভাষায় জানান তিনি। এরপর তাঁকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কে রাজীব বন্দ্যোপাধ্যায়? তিনি কে এমন লোক যে আমাকে কোনও বিবৃতি দিতে হবে? আমায় রাস্তায় পেয়েছেন বলে কী যা খুশি জিজ্ঞেস করবেন নাকি? একে তো মিছিলে হাঁটছি, তার উপর আপনাকেও সন্তুষ্ট করতে হবে নাকি”।

প্রসঙ্গত, কিছুদিজন আগেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের ‘দু’পয়সার সাংবাদিক’ বলে চূড়ান্ত অপমান করেন। এর বিরুদ্ধে সরব হয় সাংবাদিক জগতের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষও। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়। তার সেই মন্তব্যের জেরে তাকে বয়কট করেছে একাধিক সংবাদমাধ্যম।

RELATED Articles