সরস্বতী পুজোর সকালে সেজেগুজে ঠাকুমার আদর খাচ্ছে ইউভান! আদুরে ছবি পোস্ট করলেন রাজ

তাঁর বয়স মাত্র পাঁচ মাস। তবে জন্মের সঙ্গে সঙ্গেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সে। দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, যে কোনও অনুষ্ঠানেই মধ্যমণি সে। কখনও বাবা, কখনও মা, আবার কখনও ঠাকুমার কোলে বসে দেদার আদর খেতে দেখা যায় তাকে। বাদ গেল না সরস্বতী পুজোও। এদিনও ঠাকুমার কোলে বসে আদর খেতে দেখা গেল ছোট্ট ইউভানকে।

প্রতি বছরই নিজের অফিসে বেশ ঘটা করে সরস্বতী পুজো করেন রাজ চক্রবর্তী। এবারেও তার অন্যথা হয়নি। তবে দেবী বন্দনার আগে মায়ের সঙ্গে নিজের ছেলের মিষ্টি ছবি পোস্ট করলেন রাজ। মিষ্টি সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, “হ্যাপি সরস্বতী পুজো”।

গত ১২ই সেপ্টেম্বর এক নামী বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে ইউভান। সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সে। টলিগঞ্জে তাকে নিয়ে হইচইয়ের শেষ নেই। অনেকেই তাকে আবার ‘টলিপাড়া তৈমুর’ বলে ডাকেন।

ছবি তুলতেও বেশ ভালোবাসে সে। ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর পোজ দেওাতে এখন থেকেই রপ্ত হয়ে উঠেছে ছোট্ট ইউভান। কিছুদিন আগেই ছেলের পাঁচমাস জন্মদিন উপলক্ষ্যে ইনস্টগ্রামে ইউভানের কিছু ছবি পোস্ট করেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, “তোমার চোখ গুলো আমার দেখা সবচেয়ে উজ্জ্বল বস্তু, হয়ত সূর্যের থেকেও বেশি উজ্জল। আমার সবকিছু টু। মা তোকে খুব ভালোবাসে। চাঁদের পারে ও তার পরেও”।

সোশ্যাল মিডিয়া থেকে ইউভানকে কখনই দূরে রাখেন না রাজ ও শুভশ্রী। প্রতিনিয়ত ছেলের নানান আপডেট সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে ভাগ করে নেন তারা। তাদের অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদেই ধীরে ধীরে বড় হচ্ছে ইউভান।

আরও অন্যান্য খবর