সামনেই বিধানসভা নির্বাচন, এর আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল নারায়ণগড় ব্লকের মকরামপুর। এই অঞ্চলে ত্রিনমু কংগ্রেসের সভাপতির পদে ফিরিয়ে আনা হল লক্ষ্মী শীটকে। এই লক্ষ্মী শীটের বিরুদ্ধেই একদা অভিযোগ তোলে তৃণমূল। আবার তাকেই দলে ফেরানয় চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, তাহলে কী তৃণমূল ভোটে জিততে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে অন্য কোনও লোক না পেয়ে শেষ পর্যন্ত এক অভিযুক্তকেই পদে বসাল।
বলে রাখি, ২০১৮ সালে ২৩শে আগস্ট মকরামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় বিস্ফোরণ। এর জেরে তিনজন দলীয় কর্মীর মৃত্যু হয়। সেই সময় এই অঞ্চলের সভাপতি ছিলেন লক্ষ্মী শীট। তাঁর বিরুদ্ধে দলীয় কার্যালয়ে বোমা মজুত করে রাখার অভিযোগ ওঠে। এর জেরে লক্ষ্মীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
তাকে সরানোর পর ওই পদে বসানো হয় নাকফুড়ি মুর্মুকে। কিন্তু এতকিছুর পর ফের লক্ষ্মীকেই ওই অঞ্চলের সভাপতি পদে ফিরিয়ে আনল তৃণমূল। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি স্কুলে অঞ্চল সভাপতি পরিবর্তনের কথা ঘোষণা করেন ব্লক সভাপতি মিহির চন্দ ও জেলা সহ-সভাপতি সূর্যকান্ত অট্ট।
এই বিষয়ে নাকফুড়ি মুর্মু সরাসরি বলেন যে যার বিরুধে বিস্ফোরণ ও এর জেরে তিন কর্মীর মৃত্যুর অভিযোগ রয়েছে, তাকে কোনওভাবেই তিনি মেনে নিতে পারবেন না। এই বিস্ফোরণে মৃতদের নাম বিমল চৌধুরী, বিকাশ ভুঁইয়া, ও সুদীপ্ত ঘোষ। এই নিয়ে রাজনৈতিক মহলের মত, এই অঞ্চলে আগামী নির্বাচনে ভালো ফল করতেই ফের লক্ষ্মীকে ফিরিয়ে আনা হয়েছে। এই নিয়ে লক্ষ্মী নিজেও বলেন যে “বিধানসভা নির্বাচনের মুখে দল বিবেচনা করেছে তাই দায়িত্ব দিয়েছে”।





