রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর এখন সুখের সময়। সদ্যই তিরিশে পা দিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। ফলে এখন চক্রবর্তী গাঙ্গুলী পরিবারে বইছে খুশির হাওয়া। ছেলেকে নিয়েই পুরো সময়টা কাটছে নতুন বাবা মার। বর্তমানে নিজের কাজে ফিরে গিয়েছেন পরিচালক কিন্তু ফাঁক পেলেই ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ। আদর করে ছেলেকে সিম্বা নামে ডাকেন পরিচালক। ছেলের সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় অহরহ পোস্ট করে থাকেন রাজ এবং শুভশ্রী দুজনেই। ছোট্ট ইউভান এখন রীতিমত সেলিব্রিটি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে খুনসুটির ছবি পোস্ট করেছেন রাজ যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে।
ছেলের পায়ে আদর করে মুখ ঘষলেন রাজ চক্রবর্তী। এই ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন নেটিজেনরা। ছেলের মুখ আড়াল করেই ছবি শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে দিয়েছেন শুধু ভালোবাসার ইমোজি। সেই ছবিতে শুভশ্রী কমেন্ট করেছেন, “ওলে বাবালে”। রাজের এই পোস্টকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী এবং লিখেছেন’এক ফ্রেমবন্দি আমার জীবন’।
আপনিও দেখে নিন বাবা-ছেলের কাটানো সেই মিষ্টি মুহূর্তটি…





