দেব-শুভশ্রীর রসায়নে যখন টলিপাড়া সরগরম, তখনই স্ত্রীকে নিয়ে রাজের তুলকালাম করা পোস্ট! কি লিখলেন তিনি?

টলিপাড়ায় এখন একটাই নাম ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা। পুজোয় বড়পর্দায় ফিরছে বহু প্রতীক্ষিত এক জুটি। তাঁদের নিয়ে আলোচনা যেমন হচ্ছে, তেমনই পুরনো সম্পর্কের প্রসঙ্গও বারবার উঠে আসছে। বিশেষ করে ছবির প্রচারে দুই তারকাকে একসঙ্গে দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। তাঁদের বন্ধুত্ব কতটা স্বাভাবিকভাবে নিচ্ছেন বর্তমান সঙ্গীরা, সেই প্রশ্নও উঠছে নানা মহলে। এর মাঝেই এমন এক কাজ করলেন রাজ চক্রবর্তী, যা দেখে অনেকেই বলছেন, কোনও কথার প্রয়োজনই নেই, একটি পোস্টই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল।

এই মুহূর্তে জোরকদমে চলছে ‘দেশু ৭’-এর প্রচার। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বহু বছর পর পুরনো জুটিকে আবার বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। প্রচারের কাজে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরছেন দেব ও শুভশ্রী। আর তাঁরা একসঙ্গে থাকলেই স্বাভাবিকভাবে সামনে আসছে তাঁদের পুরনো সম্পর্কের কথাও। পাশাপাশি প্রশ্ন উঠছে, শুভশ্রীর সঙ্গে দেবের এই ঘনিষ্ঠতা রাজ কীভাবে দেখছেন?

ঠিক এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন রাজ। ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রীর সঙ্গে বেশ ক্যাজুয়াল মুডে সময় কাটাচ্ছেন তিনি। দুজনের হাতের আঙুলের ভঙ্গিতেও ফুটে উঠেছে ভালোবাসার ইশারা। তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে রাজের ক্যাপশন। স্ত্রীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আই লাভ ইউ মাই লাভ।’ সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আর ব্যস, সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন করে চর্চা।

আসলে ‘দেশু ৭’-এর একটি গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। ‘আমি তোর শুধু তোর’ গানের সুরে দেব-শুভশ্রীর পুরনো রসায়ন নিয়ে যেমন দর্শকদের মধ্যে আলোচনা চলছে, তেমনই সেই ট্রেন্ডেই এবার নিজের মতো করে অংশ নিলেন রাজ। স্ত্রীকে পাশে নিয়ে সেই গানের আবহে ভালোবাসার বার্তা দিলেন তিনি। যেন কোনও বিতর্কে জড়িয়ে না গিয়ে নিজের সম্পর্কের জায়গাটা একেবারে স্পষ্ট করে দিলেন পরিচালক।

রাজের এই পোস্টের পর অনেকেরই মনে হয়েছে, দেব-শুভশ্রীর বন্ধুত্ব বা তাঁদের একসঙ্গে কাজ করা নিয়ে তাঁর মনে কোনও অস্বস্তি নেই। বরং স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তাঁদের সম্পর্ক কতটা দৃঢ়। এর আগেও রাজ ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে বারবারই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে এবং নিজেদের মতো করে সেই জল্পনার জবাবও দিয়েছেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুনঃ বায়োলজিক্যাল ক্লক মেনে বিয়ে করতে চাই না! বিয়ের জল্পনার মাঝেই মুখ খুললেন কৌশানী, বনিকে কি তবে বিয়ে করবেন না নায়িকা?

এদিকে ‘দেশু ৭’-এর প্রচারও এগিয়ে চলেছে জোরকদমে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচারের পর এবার উত্তরবঙ্গের দিকেও পাড়ি দিয়েছেন দেব ও শুভশ্রী। পুজোয় বহু বছর পর তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শক। ফলে ছবি ঘিরে নস্ট্যালজিয়া যেমন রয়েছে, তেমনই ব্যক্তিগত সম্পর্কের নানা সমীকরণ নিয়েও কৌতূহল তুঙ্গে। আর সেই আবহেই রাজের এই মিষ্টি পোস্ট যেন আলাদা করে নজর কেড়ে নিল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর