Breaking: করোনা আক্রান্ত টলি পরিচালক রাজ চক্রবর্তী

বাংলা সিনেমা জগতে করোনা থাবা ক্রমশ বাড়ছে। এবার পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। তিনি নিজেই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।

তিনি ট্যুইটে জানিয়েছেন, ‘আমি করোনা পজিটিভ। বাবা অসুস্থ হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। পরিবারের বাকিদের করোনা পরীক্ষা করা হচ্ছে।’

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর স্ত্রী টলি অভিনেত্রী শুভশ্রী বর্তমানে সন্তানসম্ভবা। এই কারণে রাজ চক্রবর্তী করোনা পজিটিভ হওয়ায় কিছুটা চিন্তিত রাজ চক্রবর্তীর পরিবার।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment