নন্দিনীর কুটনীগিরিতে সম্পর্ক ভাঙলেন রাজবীর! এদিকে নন্দিনীর মায়ের হাতে ‘রাজনন্দিনী’ ট্যাটু! রাজবীরকে কি সত্যিই জামাই মেনে নিলেন তিনি?

‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর দে ও নন্দিনী দত্তের রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জোর চর্চা। কখনও একসঙ্গে সময় কাটানো, কখনও খুনসুটি, আবার কখনও অভিমান—দু’জনের সম্পর্কের নানা মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের। তাঁদের এই সমীকরণ দেখেই নেটপাড়ার একাংশ জুটির নাম দিয়েছে ‘রাজনন্দিনী’। এবার সেই নামেই আরও এক চমক সামনে এল।

নন্দিনীর মা পূজা দে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, তাঁর হাতের অনেকটা অংশ জুড়ে রয়েছে ‘রাজনন্দিনী’ লেখা একটি ট্যাটু। বিষয়টি সামনে আসতেই স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। তাহলে কি মেয়ের সঙ্গে রাজবীরের সম্পর্ককে মেনে নিয়েছেন নন্দিনীর মা? প্রশ্ন উঠলেও বিষয়টি অবশ্য তেমন নয়।

ভিডিয়োয় নন্দিনীর মা নিজেই জানিয়েছেন, ‘রাজনন্দিনী’ তাঁর মেয়ের নামের সঙ্গে জড়িত তাঁর প্রথম ট্যাটু। অর্থাৎ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর জুটির নাম হিসেবে যে ‘রাজনন্দিনী’ জনপ্রিয় হয়েছে, তার সঙ্গে তাঁর পুরনো ট্যাটুর মিল একেবারেই কাকতালীয়। দর্শকদের মুখে এই নাম শুনে মায়ের অবশ্য বেশ ভালোই লাগে বলেও জানিয়েছেন তিনি।

রাজবীর বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করার পর থেকেই নন্দিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। তাঁদের একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে নানা মিষ্টি মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে। এমনকি একাধিকবার তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনাও তৈরি হয়েছে। তবে দু’জনের সম্পর্কের আসল সমীকরণ কী, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ সাবধান! পুজোয় দাদা বউদির বিরিয়ানি খাওয়া কি বহুদিনের স্বপ্ন? তাহলে এই ঘটনা জানার পরই যাবেন! ব্যারাকপুরের জনপ্রিয় আউটলেটে বিরিয়ানির প্লেটে ইঁদুর! সাফাই গাইতে ম্যানেজারের মন্তব্য ঘিরে তোলপাড়, তারপর কী হল?

এরই মধ্যে আবার বিগ বসের ঘরে নন্দিনীকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলা গুহ আহত হওয়ার পর নন্দিনীর ভূমিকা নিয়ে ঘরের সদস্যদের একাংশ ক্ষুব্ধ হয়েছেন। ফলে একদিকে রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ, অন্যদিকে টাস্ক ঘিরে বিতর্ক—সব মিলিয়ে বিগ বসের ঘরে নন্দিনীকে ঘিরে একের পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর