কিডনি স্টোন নিয়ে হাসপাতালে ভর্তি রাকেশ!এদিকে তাকে নিয়ে রসিকতা সহ প্রতিযোগীদের!

বিগ বস ১৫ অন্যতম জনপ্রিয় মুখ রাকেশ বাপাট। তার নিজস্ব ফ্যান ফলোয়িং সোশ্যাল মিডিয়া বেড়েছে অনেকটা। সম্প্রতি কিডনির যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনিতে পাথর হয়েছে রাকেশের।

এই পরিস্থিতির মধ্যেই তাকে নিয়ে মজা করছেন বাকি প্রতিযোগীরা। স্বাভাবিকভাবে রাকেশের প্রাক্তনী ঋদ্ধি ডোগরার রোষের মুখে পড়েন বিশাল কটিয়ান।

সংবাদমাধ্যম সূত্র খবর গত ৮ তারিখ আচমকাই কিডনিতে ব্যথা শুরু হয় রাকেশের। পরের দিনই তাঁকে বিগবসের বাড়ি থেকে বের করে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত রাকেশ সেখানে ডাক্তারের চিকিৎসাধীন। সুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিরে আসার মতো অবস্থায় থাকলে আবারও বিগবসের বাড়িতে দেখা যাবে তাঁকে।

বিগ বস ও টি টি তে শিল্পা শেঠি বোন শমিতা শেট্টির সাথে রাকেশের ঘনি’ষ্টতা নিয়ে অনেক কিছুই শোনা গিয়েছিল। এমনকি অন্যান্য প্রতিযোগীদের মতে শিল্পা শেট্টি ও শমিতা শেট্টির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বলিউডে কাজ পাবে রাকেশ।

স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন রাকেশের প্রাক্তন স্ত্রী। তিনি ট্যুইট করে লেখেন “এরা হল সেই মানুষ যারা পিছনে কথা বলে। তারপর সেটা নিয়ে একগাদা অজুহাত দেয়। দর্শকেরা যদি আপনাদের এ রকম মানুষ পছন্দ না হয় তবে এদেরকে শো থেকে ভোটআউট করে দিন।”

যদিও এর আগে রাকেশ ও শমিতার ঘনিষ্টতা দেখে ঋদ্ধি জানান “রাকেশ এমন একজন মানুষ যদি কোনও জায়গায় দুইজনের বেশি মানুষ থাকে ওর মনে হয় ভিড় হয়ে গিয়েছে। চিৎকার চেঁচামেচি ওর পছন্দ নয়। আর নতুন সম্পর্কে রাকেশ যদি খুশি থাকে আমিও খুশি। ওটা ওর ব্যক্তিগত বিষয়।”

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles