বলিউডের অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।সর্বদাই তিনি বলিউডে আলোচনার বিষয়। বিভিন্ন কান্ড কারখানা মধ্যে দিয়েই তিনি সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়ে হোক অথবা রাজ কুন্দ্রার প’র্ন কান্ড সব মিলিয়ে বিতর্কের শিরোনামেই থাকেন তিনি।
রাখির বিয়ে নিয়ে বি টাউনে আলোচনা তুঙ্গে। ২০১৯ সালে হঠাৎ করেই দাবি করেন তিনি NRI রীতেশকে বিয়ে করেছেন। এই ঘটনার পর শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।তবে তারপরে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। রাখি আছেন তার মতোই। তার স্বামীর দেখা পাওয়া যায়নি।
তবে এবার সম্প্রতি অপেক্ষার অবসান হতে পারে।বিগ বসের দৌলতে প্রকাশ্যে আসতে পারেন রাখির স্বামী।এই খবর সত্যতা নিজেই স্বীকার করেছেন তিনি। বিগ বস ১৪তেই দেখা মিলত তার।কিন্তু সেটা ঘটেনি।এই প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রীতেশ বলেন, ”সেসময় আমার ব্যবসার কিছু কাজ ছিল, তাই আসতে পারিনি। তবে এবার সঞ্চালক সলমন খানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।”
তার স্বামীর প্রকাশ্যে আসা নিয়ে মুখ খুলেছেন রাখি নিজেও। তার দাবি অনেকেই ভেবেছেন তার বিয়ের খবর মিথ্যে।সন্তানের জন্মের আগেই সকলের কাছে আসবেন তার স্বামী। আসলে তার দাবি নিয়ে সর্বদাই জল্পনা চলে।
২০১৯ সালে মুম্বাইয়ে একটি হোটেলে রাখির বিয়ের আসর বসে। বিয়ের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে কনের বেশে হাজির হন রাখি। বিয়ের সময় রাখি কখনও সাদা রঙের গাউন পরে হাজির হন, আবার কখনও হাতে চূড়া পরে ভারতীয় সাজে হাজির হন।এখন সকলেই প্রকাশ্যে রিতেশ কে দেখার অপেক্ষায়।





