কখনও উড়ালপুলে গাড়ি থামিয়ে উদ্দাম নাচ করে পুলিশের নোটিশ পাচ্ছেন। কখনও টলিউডের প্রথম সারির অভিনেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন, কখনও আবার ভাইরাল গানে মেয়ে সেজে সমুদ্রের ধারে নাচ করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছেন তিনি। কথা হচ্ছে জনপ্রিয়, পরিচিত ও চর্চিত ইউটিউবার স্যান্ডি সাহার।
কিছু না কিছু করে সংবাদমাধ্যমের শিরোনামে আসছেন তিনি। এবার ট্রেন্ডিং গান ‘মানিকে মাগে হিথে’তে নিজের প্রতিভা প্রদর্শন করলেন ইউটিউবার স্যান্ডি সাহা। সিংহলী ভাষার এই গান করে ‘ইয়োহানি দে সিলভা’ জনপ্রিয় হয়ে উঠেছেন সকলের কাছে। তাই নিজেকে জনপ্রিয় করে তোলার সুযোগ ছাড়লেন না এই ব্যক্তিত্ব। কোন এক সমুদ্রের পারে কালো গাউন আর মাথায় উইগ পড়ে এবং সঙ্গে মুখে মেকআপ করে রিল ভিডিও বানালেন স্যান্ডি।
মুহূর্তের মধ্যেই ইউটিউবারের বানানো ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর আগেও অদ্ভুত গেটআপে সকলের সামনে ধরা দিয়েছেন স্যান্ডি। কখনও মাথায় বড় চুলের উইগ পড়ে, কখনও মেয়েদের জামা কাপড় পড়ে ভিডিও করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি সেই ভিডিও পোস্ট করা মাত্রই বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। এদিনে ভিডিও দেখে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর তাঁকে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বসেছেন। লেখেন, ‘মিমি চক্রবর্তীর সেকেন্ড ভার্সন’।

কিছুদিন আগেই সমুদ্রের ধারে মিউজিক ভিডিও শুট করেছিলেন মিমি। যা নিয়ে ব্যাপক লেখালেখি হয় সব জায়গায়। তাই স্যান্ডি সাহার এই রূপ দেখে তাঁর সঙ্গে মিমি চক্রবর্তীর তুলনা করেছেন। অন্যদিকে কিছুদিন আগেই উড়ালপুলে গাড়ি থামিয়ে উদ্দাম নাচ করায় সমালোচনা শুরু হয়েছিল স্যান্ডি সাহাকে নিয়ে। মা উড়ালপুলের উপরে নাইটি পড়ে উদ্দাম নাচ মেতেছিলেন স্যান্ডি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিপদের মুখে পড়তে হয় তাঁকে। এরকম প্রায়ই নানা কাণ্ডকারখানা করে থাকেন এই ইউটিউবার। এবার ফের তাঁর এই রূপ দেখে অবাক হয়েছেন সকলে।





