সিনেমায় সেরকম কাজ না করলেও রাখি সাওয়ান্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার উল্টোপাল্টা কাজের জন্য বেশ বিখ্যাত। বিগ বস হাউসে তিনি এলেই শোয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। আর এবার রাখির দিন ভাইয়ের সঙ্গে রাখি সাওয়ান্ত যে কাজ করলেন তা এক কথায় ভাষাহীন।
বরাবরই নিজের কাজের জন্য খবর হয়ে যান রাখি সাওয়ান্ত। এবারও একই কাজ করলেন তিনি। সম্প্রতি এই তারকা মন দিয়েছেন শরীরচর্চায়। সেই সূত্রেই জিমের ট্রেনারকে ভাই বানিয়ে বসেছেন রাখি। রাখিবন্ধন উৎসবের আগে তাঁর সঙ্গে জিমের ফাঁকে নাচের ভিডিও শেয়ার করলেন রাখি সাওয়ান্ত। সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। ভাই-বোনের সম্পর্ককে উৎসর্গ করে আজকের এই দিন। সেখানে নতুন করে ভাই পাতিয়েছেন তিনি।
সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও আজকের দিনটি বেশ বড়সড় করেই পালন করে থাকেন। সেদিকে একদিন আগেই রাখি সেলিব্রেশন করেছেন রাখি সাওয়ান্ত। সাধারণ মানুষের মতই ঘটা করে পালন করলেন এই দিনটি। শুধু তাই নয় গোটা মুহূর্তের ভিডিও করে তা ছেড়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ‘বেহনা নে ভাই কে কলাই মে পেয়ার বান্ধা হ্যায়’ গান বাজছে ব্যাকগ্রাউন্ডে। ক্যামেরার সামনে মুখে উদ্ভট মেকআপ করে হাজির রাখি সাওয়ান্ত। সঙ্গে পরেছেন বড় সানগ্লাস আর কোকড়ানো চুলের উইগ। পুরো ড্রামা কুইন।
এরপর তাঁকে দেখা যায়, একটি ট্রে হাতে চকলেট নিয়ে জিম ট্রেনারকে আরতি করছেন। কিন্তু উপহার হিসেবে মাত্র পেয়েছেন ১০ টাকা। রাখি সাওয়ান্তের এই ভিডিও লোকের হাসির জিনিস হয়ে ওঠে।
এরপর ভিডিওতে দেখা যায়, উপহারে ১০ টাকা পেয়ে প্রচন্ড রেগে গিয়েছেন তিনি। নাটক করে ওড়না দিয়ে শক্ত করে বাঁধলেন পাতানো ভাইকে। তারপর পকেট থেকে নোটের বান্ডিল নিয়ে মনের আনন্দে গুনতে শুরু করে দিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ক্যাপশন তিনি লিখেছেন, ‘ভাইলোগ নিজেদের বোনকে এই রাখিতে ভালো উপহার অবশ্যই দেবেন। নয়তো ঠিক এরকমই হবে।’
রাখি সাওয়ান্তের এই আজব কান্ড-কারখানার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সকলের হাসির খোরাক হয়ে উঠেছে ভিডিওটি। নিজের আজব কান্ড-কারখানা জন্য ফের শিরোনামে রাখি সাওয়ান্ত।
View this post on Instagram





