করোনা সঙ্কটের সময় দেশের পাশে ইস্টবেঙ্গল, অক্সিজেন সরবরাহে সাহায্য লাল-হলুদ ক্লাবের

করোনার দ্বিতীয় ঢেউ কার্যত গোটা দেশকে কাবু করে দিয়েছে। অক্সিজেনের হাহাকার পড়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল। এই ক্লাবে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের তরফে একটি টুইট করে জানানো হয়েছে যে করোনা যুদ্ধে তারা দেশের পাশে রয়েছে।

আরও পড়ুন- কালোবাজারি বন্ধ! এবার বেসরকারি হাসপাতালের এত সংখ্যক কোভিড বেড অধিগ্রহণ করল রাজ্য, দেখে নিন তালিকা

শ্রী সিমেন্ট ভারতের প্রথম সারির সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে অন্যতম। এই সংস্থার অক্সিজেন তৈরির কারখানা রয়েছে বিহার, কর্ণাটক, ছত্রিশগড়, রাজস্থান, ও ওড়িশাতে। ইতিমধ্যেই, এই সন্সস্থা দেশ জুড়ে অক্সিজেন সরবরাহের কাজ শুরু করে দিয়েছে। ভবিষ্যতেও তারা তা করবে বলে জানা গিয়েছে। গত বছর করোনার প্রথম পর্যায়ের সময়ও এই শ্রী সিমেন্ট ভারতের পাশে দাঁড়ায়। সেই সময় রাজস্থানের পালি জেলার এক হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি করে দেয় এই সংস্থা।

https://twitter.com/sc_eastbengal/status/1387032249296572419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1387032249296572419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fsc-east-bengal-shree-cement-supplies-oxygen-for-hospitals-across-india-covid-19_379563.html

শ্রী সিমেন্ট গত মরসুমে বিনিয়গ করে ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হলো, “করোনা যুদ্ধে আমাদের এক সঙ্গে জিততে হবে। শ্রী সিমেন্ট কোনও ফাঁক রাখবে না অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে। আমাদের অক্সিজেন কারখানাগুলি পুরো দমে অক্সিজেন তৈরি হচ্ছে। এই মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন সবচেয়ে বেশি আমাদের”।

RELATED Articles