কাজের চাপে বিধ্বস্ত, হাসপাতালেই মারামারি করছেন ডাক্তার-নার্স! দেখুন ভিডিও

ভারতে করোনা পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে গিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গেই যুক্ত মানুষরা দিনরাত এক করে খেটে চলেছেন করোনা আক্রান্তদের সেবার জন্য। অক্লান্ত পরিশ্রমের ফলে মাঝে মাঝেই হচ্ছে ধৈর্যচ্যুতি। যার ফলস্বরূপ ঘটে যাচ্ছে অপ্রীতিকর ঘটনা।

সম্প্রতি রামপুর জেলা হাসপাতালে মারামারিতে জড়িয়ে পড়লেন এক ডাক্তার এবং এক নার্স। ভিডিও প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছে শোরগোল। ফুটে উঠেছে কতটা মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত স্বাস্থ্যকর্মীরা যে রীতিমতো বিরক্ত হয়ে নিজেদের মধ্যেই মারামারি করছেন তারা।

রামপুর জেলা হাসপাতালে এক কোভিড রোগীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া নিয়ে ডাক্তার ও নার্সের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই মুহূর্তে ডাক্তারকে থাপ্পড় মেরে দেন নার্স। ডাক্তারও নার্সকে ঘুষি মেরে দেন।

আরও পড়ুনঃ কাল থেকেই বন্ধ বাজার, ঝাঁপ পড়বে শপিং মলের, কড়া নির্দেশ মমতা সরকারের!

পরে জেলাশাসক রামজি মিশ্র জানান তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। ডাক্তার এবং নার্স দুজনেই জানিয়েছেন যে তাদের ওপর অত্যন্ত কাজের চাপ চলছে বলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। তবে তিনি পুনরায় তদন্তের আশ্বাস দিয়েছেন।

RELATED Articles