ভেঙে গেল হিন্দি ছবির সব রেকর্ড, ভারতের সব থেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে রণবীর কাপুর অভিনীত রামায়ণ, জানেন ছবির বাজেট?

নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’ (Ramayan) ছবি নিয়ে দর্শকদের মনে কৌতূহলের শেষ নেই। এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনাও প্রচুর। শোনা গেছিল রামনবমী থেকে এই ছবির শুটিং শুরু হবে। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। খবর প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছে কাজ। তবে ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু হয়েছে। রামায়ণের সেট থেকে একটা দুটো ছবিও প্রকাশ্যে এসেছে। এবার মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ল রামায়ণ (Ramayan)। রামায়ণ সিনেমাটি ভারতের সবথেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে। জানেন মোট কত কোটি টাকা খরচ করে বানানো হবে রামায়ণ (Ramayan)?

আগে জানা গিয়েছিল, নীতেশের এই ছবি ভারতের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ (Ramayan) ছাপিয়ে যাবে। হলিউডের অস্কারজয়ী ভিএফএক্স সংস্থার সঙ্গে জোটবদ্ধ হন তাঁরা। অনেক দিন ধরেই চর্চায় রয়েছে এই ছবি। রণবীর কাপুর, সাই পল্লবীকে দেখা যাবে রাম এবং সীতার ভূমিকায়।

কেন এই সিনেমা সবচেয়ে ব্যয়বহ ছবি হতে চলেছে জানেন? রামায়ণ এমন একটি ভারতীয় ছবি যা ১০০ মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে। এই খরচা কেবলমাত্র রামায়ণের (Ramayan) পার্ট ওয়ান বানানোর জন্য। এক সাক্ষাৎকারে জানা গেছে, রামায়ণকে বিশ্বমানের ছবি বানাতে ফাঁকি দিচ্ছেন না নির্মাতারা। ছবি নির্মাতার তরফে জানা গিয়েছে, ৮৩৫ কোটি টাকা খরচ করা হচ্ছে।

উল্লেখ্য,‌ রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট ১ ছবিটি যা ২০২২ সালে মুক্তি পেয়েছিল। সেই ছবিটি ছিল ৪৫০ কোটি টাকা বাজেটের। এবার সবকিছুকে টপকে হিন্দি ছবির বেঞ্চমার্ক হতে চলেছে ৮৩৫ কোটি টাকা খরচ করে বানানো রামায়ণ। ভারতে এর আগে ৫০০ কোটি বাজেটের একাধিক ছবি বানানো হয়েছে। এই ছবিগুলো হল কল্কি ২৮৯৮ এডি, আদিপুরুষ, আরআরআর। এবার সবকিছুকে ছাপিয়ে যাবে রামায়ণের (Ramayan) বাজেট। ২০২৬ সালের মুক্তি পাবে রামায়ণের পার্ট ওয়ান। শুটিংয়ের পর ৬০০ দিন ধরে পোস্ট প্রোডাকশনের কাজ চলবে রামায়ণ সিনেমার। কাজের ক্ষেত্রে, রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। রামায়ণ ছাড়া তাঁকে আগামীতে আলিয়া ভাট ও ভিকি কৌশল-এর সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে।

কিছুদিন আগে জানা গিয়েছিল ছবির (Ramayan) শুটিং শুরুর আগেই প্রযোজক মধু মন্টেনা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। প্রযোজক মধু নাকি ‘রামায়ণ’ ছবির টিমকে স্পষ্ট জানিয়েছেন, “তিনি আর এই ছবিতে টাকা ঢালবেন না।” কী কারণে প্রযোজকের এমন সিদ্ধান্ত তা জানা যায়নি।

RELATED Articles