উত্তরপ্রদেশে শুটিং-এ গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করলেন রণদীপ হুডা ও উর্বশী রৌতেলা

জিও স্টুডিয়োর নতুন ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’-এর শুটিং এই মুহূর্তে উত্তরপ্রদেশে রয়েছেন অভিনেতা রণদীপ হুডা ও অভিনেত্রী উর্বশী রৌতেলা। পুলিশ অফিসার অবিনাশ মিশ্রর জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। শুটিং-এর ফাঁকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অভিনেতা, অভিনেত্রী-সহ পরিচালক নীরজ পাঠক ও প্রযোজক রাহুল মিত্র।

https://twitter.com/RandeepHooda/status/1360611134970073094?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360611134970073094%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2021%2F02%2Finspector-avinash-yogi-adityanath-web-series-randeep-hooda%2F

সাক্ষাতের সময় যোগী আদিত্যনাথ আশ্বাস দিলেন যে শুটিং-এর সময় সরকারের থেকে সবরকম সহযোগিতা পাবে শুটিং-এর দল। তারা যাতে নির্ঝঞ্ঝাট শুটিং করতে পারেন, সেদিকেও নজর রাখবেন তিনি।

https://twitter.com/CMOfficeUP/status/1360602733858856966?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360602733858856966%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2021%2F02%2Finspector-avinash-yogi-adityanath-web-series-randeep-hooda%2F

এদিন প্রায় এক ঘণ্টা ধরে নানান বিষয়ে কথা বলেন তারা। আলোচনার মধ্যে উঠে আসে গাঙ্গেয় ডলফিনের লুপ্ত হয়ে যাওয়ার কথাও। এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন যে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাঁর কাছে। উর্বশী ও যোগী আদিত্যনাথ একই জায়গার মানুষ হওয়ায়, এদিন তাঁর সঙ্গে দেখা করার জন্য বেশ উৎসুক ছিলেন উর্বশী। এদিনের সাক্ষাতে গ্রেটার নয়ডাতে প্রস্তাবিত ফিল্ম সিটি নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। এদিন যোগী তাদের সকলকে এক রাজ্য এক জিনিস প্রকল্পের নানান ধাতব জিনিস উপহারস্বরূপ দেন।

https://twitter.com/UP_ODOP/status/1360608808192540673?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360608808192540673%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.opindia.com%2F2021%2F02%2Finspector-avinash-yogi-adityanath-web-series-randeep-hooda%2F

প্রসঙ্গত, ‘ইন্সপেক্টর অবিনাশ’ ওয়েব সিরিজের মধ্যে দিয়ে রণদীপ হুডা ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর জীবন কাহিনীই ফুটে উঠবে এই ওয়েব সিরিজে। তিনি উত্তরপ্রদেশের অনেক উচ্চমানের মামলার নিষ্পত্তি করেছেন। উর্বশীকে দেখা যাবে রণদীপের স্ত্রী পুনমের ভূমিকায়।

অবিনাশ মিশ্র আসলে হিমাচল প্রদেশের মানুষ। স্পেশাল টাস্ক ফোর্স ও জঙ্গি নিষ্ক্রমণের অনেক মামলায় এই রাজ্যে কাজ করেছেন তিনি। তাঁকে অনেকে ‘গুরুজি’ বলেও সম্বোধন করতেন।

RELATED Articles