লাগাতার হিন্দু মন্দিরে চুরি! অবশেষে পুলিশের জালে আটক দুই মুসলিম যুবক

নাগাড়ে একের পর এক হিন্দু মন্দিরে চুরি। কিনারা করে উঠতে পারছিল না পুলিশ। অবশেষে দক্ষিণের কন্নড় জেলায় কয়েকটি হিন্দু মন্দির ছিনতাই করার অভিযোগে দুই মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে ম্যাঙ্গালোর পুলিশ।

সূত্র মারফত খবর, দুই অভিযুক্ত, ১৯ বছর বয়সী মোহাম্মদ সুহেল এবং ২১ বছর বয়সী নিজামুদ্দিনকে পুলিশ ম্যাঙ্গালোর শহরের বাইরে থেকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত দুই যুবক তালপাডির বাসিন্দা।

পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন যে, কোনাজে থানার কর্মীরা গত ২৬শে জানুয়ারী সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন যে দু’জন ব্যক্তি মন্দির চত্বরের কাছে সন্দেহজনকভাবে চলাচল করছেন। পরে তাদের দুজনকেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ চলাকালীনই অভিযুক্তরা ২০২০ সালে মালার আরসু মুন্ডিথায়া মন্দির এবং ২০২১ সালের ১৫ জানুয়ারীর সকালে মাদুরের অন্য একটি মন্দিরে ছিনতাই ও প্রণামী বাক্স লুট করার করার কথা স্বীকার করে।

অভিযুক্তদের কাছ থেকে পুলিশ একটি ডিও স্কুটার, মন্দিরের প্রণামী বক্স, একটি ছুরি এবং স্প্যানার উদ্ধার করেছে। আসামি মোহাম্মদ সুহেল দক্ষিণ কন্নড় জেলায় অন্যান্য অপরাধেের জন্য‌ও অভিযুক্ত ছিল।

পুলিশ আইপিসির ৩৭৯, ৪৫৪, ৪৫৭, ৩৮৯৮ এবং ২৯৫ ধারায় কোনাজে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে কেস দায়ের করেছে।

RELATED Articles