সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পাল্টে গেল খেলা। রানীমা সগর্বে দখল করলেন নিজের স্থান। টিআরপি রেটিং চার্টে চলতি সপ্তাহে শীর্ষস্থানে উঠে এল জি বাংলার ধারাবাহিক রানী রাসমণি। রানীমা পেয়েছেন ৯.৯।
তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল মোহর। ফলে হ্যাটট্রিক আর করা হলো না। এর আগে টানা দুই সপ্তাহ টিআরপি রেটিং চার্টে শীর্ষে ছিল মোহর। শঙ্খ ঘোষের এবং মোহরের টানাপোড়নে জমে উঠেছিল সিরিয়ালের কাহিনী। ইতিমধ্যেই এই ধারাবাহিক পার করে ফেলেছে তার ১০০ পর্বের গণ্ডি। কিন্তু মোহরকে ১০ গোল দিয়ে এবার প্রথম স্থানে চলে এলেন রানীমা। মোহরের সঙ্গেই এবার যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে খড়কুটো। গত সপ্তাহে খড়কুটো দ্বিতীয় স্থানেই ছিল। তাদের সংগ্রহ ৯.১। তৃতীয় স্থানে উঠে এসেছে যমুনা ঢাকি। ৮.৯ পেয়ে ‘যমুনা ঢাকি’ এখন টিআরপি চার্ট কাঁপাচ্ছে।
উল্লেখযোগ্য ভাবে এবার চতুর্থ স্থানে উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। বর্তমানে ডিংকা কিয়ার বিয়ের পর বাড়িতে যে ঝামেলা সৃষ্টি হয়েছে তা দেখতে রোজ সন্ধ্যা সাতটায় টিভির সামনে বসে পড়েছেন দর্শকরা ফলে টিআরপি রেটিং চড়চড় করে বেড়েছে এই সিরিয়ালের। শ্রীময়ী পেয়েছে ৮.৭। পঞ্চম স্থানে রয়েছে সাঁঝের বাতি, তাদের সংগ্রহ ৮.৫ নম্বর। ষষ্ঠ স্থান দখল করেছে কৃষ্ণকলি, এই ধারাবাহিক পেয়েছে ৮.১।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!