অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। এবার দিনগোনা শুরু শীতের জন্য। তবে সকালে শুকনো ত্বক ইতিমধ্যেই ইঙ্গিত দিচ্ছে শীতের আগমনের। ধীরে ধীরে যে শীতের আমেজ পড়তে শুরু হয়েছে তা জানান দিচ্ছে সন্ধ্যের দিকের মৃদু মন্দ ঠাণ্ডা হাওয়া। এবার আবহাওয়া দফতরও জানাল যে বাংলায় ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে, তাড়াতাড়ি বাংলার মানুষ উপভোগ করবে শীত।
রাজ্য থেকে ধীরে ধীরে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বিদায় নিলেই আস্তে আস্তে শীত পড়তে শুরু করবে। আবহাওয়া দফতরের খবর, এই বছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। সারা বছর বৃষ্টির পর এবার হাড় কাঁপানো শীতের দাপটের মুখে পড়বে রাজ্যবাসী।
বর্তমানে বাংলার আকাশে বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছে। বর্ষার কালো মেঘ সরে ধীরে ধীরে আকাশে দেখা দিয়েছে সাদা মেঘ। রোদ ঝলমলে আবহাওয়া বেশ সুন্দরভাবে উপভোগ করছে রাজ্যবাসী। তবে বর্ষার থেকে মুক্তি পেলেও ছাড় পাওয়া যাবে না শীতের হাত থেকে। কনকনে শীত বিরাজ করবে রাজ্যজুড়ে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে এখন সকালের দিকে মূলত আবছা রোদই বিরাজ করবে বাংলার আকাশে ও রাতের আকাশ প্রায় আবছাই থাকবে বলে জানা গিয়েছে।
সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই বর্ষা বিদায় নেয় বাংলা থেকে। কিন্তু এ বছর বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আরও বেশ কিছুদিন থেকে গিয়েছিল বর্ষা। এবার অবশেষে ২৮শে অক্টোবর দেশ থেকে বর্ষা বিদায় নিল। তবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কেরালা, অন্ধ্রপ্রদেশের উপকূল, তামিলনাড়ু, কর্ণাটক ও পন্ডিচেরিতে সামান্য বৃষ্টি হতে পারে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!