উচ্চমাধ্যমিকে কেমন ফল করলেন রাণী রাসমণি দিতিপ্রিয়া?

সন্ধ্যা হতে না হতেই তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে পড়তেন বাঙালি দর্শকরা। তাঁর ক্রেজ এতটাই যে তাঁকে তাঁর আসল নামে এখন কেউ চেনে না। কিন্তু রাণী রাসমণি বললেই একডাকে তাকে সবাই চিনে ফেলবেন। জি বাংলার ধারাবাহিক রানী রাসমনির চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর জানা গেল ৫০০-র মধ্যে ৪১২ পেয়েছেন দিতিপ্রিয়া। তিনি শিক্ষাবিজ্ঞানে পেয়েছেন ৯৩ এবং সংগীতে পেয়েছেন ৯০। সবমিলিয়ে ৮২.৪ % পেয়েছেন আমাদের সকলের প্রিয় রানী রাসমণি।

দিতিপ্রিয়া জানিয়েছেন যে, তিনি বৃহস্পতিবার রাত থেকেই বেশ ভয়ে ভয়ে ছিলেন যে কীরকম তাঁর ফলাফল হবে, এমনকি তার শরীর খারাপ হয়ে গিয়েছিল টেনশনে। কারণ শুটিংয়ের ফাঁকে তিনি যথেষ্ট কষ্ট করে পড়াশোনা করতেন। দিনে ১৪ ঘণ্টা শুটিং সামলে তিনি সেটে বসে পড়াশোনা করতেন এবং বাড়িতেও যখনই যেটুকু সময় পেতেন পড়তেন। তিনি প্রথমবার যখন ওয়েবসাইটে নম্বর দেখেছিলেন নিজের প্রাপ্ত নম্বর দেখে তিনি বিশ্বাস করতে পারেননি তাই তিনি আরেকবার ফলাফল চেক করে দেখেন। এই ফলাফল তাঁর কাছে অত্যন্ত খুশির খবর দিয়েছে। রাণীমার ফলাফল জেনে খুশি তাঁর অনুরাগীরাও। তার সহকর্মীরা অত্যন্ত খুশি তার ফলাফলে। বেলা বাড়তেই রাণীমা ভেসে গিয়েছেন শুভেচ্ছা বার্তায়।

দিতিপ্রিয়া বরাবরই মেধাবী ছাত্রী ছিলেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি কিন্তু পড়াশোনায় একটুও ফাঁকি দেননি যার প্রমাণ পাওয়া যাচ্ছে তার উচ্চ মাধ্যমিকের ফলাফলে। এবার রাণীমা ভাবতে বসেছেন যে তিনি কোন কলেজে ভর্তি হবেন।

RELATED Articles

Leave a Comment