টলিউডের কমার্শিয়াল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি জিৎ কোয়েল। একটানা রাজ করেছে এই জুটি। একাধিক সিনেমা হিট করেছেন। তাদের জুটি দেখার জন্য রীতিমত মুখিয়ে থাকতো দর্শকরা। জনপ্রিয় সিনেমা নাটের গুরু সিনেমার মধ্যে দিয়েই এই জুটি সবার প্রথম প্রকাশ্যে আসে।তারপর থেকেই ধারাবাহিক ভাবে টলিউডে নিজেদের প্রতিষ্টা করেন তারা।
তবে এই জুটির সূচনা আরো আগেই হতে পারতো টলিউডে। কিন্তু বাধ সাধলেন তার বাবা। হ্যাঁ গত মঙ্গলবার রঞ্জিত মল্লিকের জন্মদিনে এমনি তথ্য সামনে আনলেন পরিচালক হরনাথ চক্রবর্তী।রঞ্জিত মল্লিক শুধুমাত্র দক্ষ অভিনেতা নন, একজন অভিভাবক ও। তাই স্বাভাবিকভাবেই নিজের মেয়ের সবকিছুর ক্ষেত্রেও তার মতামত থাকবে। হরনাথ চক্রবর্তীর নাটের গুরু সিনেমার মাধ্যমে জিৎ কোয়েল জুটি শুরু হলেও সংবাদমাধ্যমে পরিচালক জানান ২০০২ সালে সাথী ছবির সময় আমি প্রথম কোয়েলকেই চেয়েছিলাম। তখনও সাইকোলজি নিয়ে ওর পড়া শেষ হয়নি। রঞ্জিতদা কড়া বাবা, মেয়ে প়ড়া শেষ করে তার পর অভিনয়ে আসবে তা ঠিক করেছিলেন। তার আগে নয়’।
তবে পরে নাটের গুরু সিনেমায় চিত্রনাট্য শোনার পর কোয়েলের কাজে অনুমতি দেন বাবা রঞ্জিত মল্লিক। ওই সিনেমায় রঞ্জিত মল্লিক, কোয়েল দুজনেই অভিনয় করেন।
এই বছরের শেষেই ফের বড়ো পর্দায় দেখা যাবে রঞ্জিত মল্লিক কে। হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা তারকা মৃত্যু আসছে ডিসেম্বরে। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। পাশাপাশি অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র।
রঞ্জিত মল্লিকের জন্মদিন নিয়ে আবেগপ্রবণ পরিচালক হরনাথ চক্রবর্তী।তার পরিচালিত ২০টি সিনেমায় কাজ করেছেন তিনি। সংবাদমাধ্যমে তিনি জানান বাড়িতেও দাদা একই রকম আন্তরিক। অদ্ভুত আতিথেয়তা বাড়ির সবার। অত বড় বনেদি বাড়ির সদস্যদের মনে একটুও অহঙ্কার নেই! সবাই ভীষণ মাটির কাছাকাছি’।
রঞ্জিত মল্লিকের জন্মদিনে কোয়েল মল্লিক সোশ্যাল মিডিয়ায় বাবার সাথে ছবি পোস্ট করেন।বাবা ও মেয়ের মিষ্টি হাসির ছবিতে মজেছেন সকলেই। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন “তোমার সাথে ছবি পোস্ট না করে একটা দিন ও যাবে না। আমি হাসতেই থাকবো তোমার সাথে”।





