চারিদিকে পুজোর আনন্দে মেতেছে বাঙালি। এরইমধ্যে পুজোতে কলকাতা নয় উত্তরবঙ্গে ছুটি কাটাতে গেলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। বাগডোগরাগামী বিমানে উত্তরবঙ্গে যাওয়ার জন্য রওনা দিয়েছেন তিনি। টুইট করে আবার সে কথা জানিয়েছেন নিজে। আগামী ২ সপ্তাহ সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।
এই মুহূর্তে তাঁর গোটা সফর নিয়ে তেমন বিস্তারিত কিছু সামনে আসেনি। তবে সপ্তমীর দিন সকাল ১০.৩০টা নাগাদ তাঁর উত্তরবঙ্গে পৌঁছে যাওয়ার কথা। পুজোর মাঝেই রাজ্যপালের উত্তরবঙ্গে চলে যাওয়া অনেকেরই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। মহাসপ্তমীতে রাজ্য জুড়ে বিভিন্ন মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। এরইমধ্যে দুই সপ্তাহের জন্য উত্তরবঙ্গ চলে গেলেন জগদীপ ধনকড়। বাগডোগরা বিমানবন্দরে তাঁর সকাল ১০.৩০-এ নামার কথা।
WB Governor Shri Jagdeep Dhankhar will be on a two week visit to North Bengal. Governor Dhankhar will reach Bagdogra Airport at 10.30 am tomorrow.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 11, 2021
এরপর সেখান দিয়ে যেতে পারেন শিলিগুড়ি। তবে কোথায় থাকবেন, কি করবেন? তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। শোনা গিয়েছে, দার্জিলিংয়ের রাজভবনে থাকতে পারেন কয়েক দিন। সেখানকার বিভিন্ন জেলায় ২ সপ্তাহের মধ্যেই ঘুরতে পারেন। বিধানসভা ভোটের পর সস্ত্রীক উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল। অনেক জেলাতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ উঠেছিল। সেসব জেলায় ঘুরে দেখেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
পরবর্তী সময়ে দিল্লিতে গিয়ে এই সংক্রান্ত রিপোর্ট তিনি তুলে ধরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। এই নিয়ে তাঁদের মধ্যে বিশেষ আলোচনা হয়েছে। এবার ছুটির মাঝে কেন হঠাৎ তিনি উত্তরবঙ্গ গেলেন? তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
তাঁর কর্মসূচির কিছুই এখনও জেনে ওঠা যায় নি। নিরাপত্তাব্যবস্থা যথারীতি বাড়ানো হয়েছে আরও। তবে মনে করা হচ্ছে কোনও কারণবশত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল।






