এখন সন্ধ্যা হলেই বাঙালির ড্রয়িং রুমে শুরু হয় বাংলা ধারাবাহিকে চ্যানেলগুলির লড়াই। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত এগারটা পর্যন্ত চলে চ্যানেলগুলিতে নানা রকম গল্পের ধারাবাহিকের সম্প্রচার। কোন ধারাবাহিক গল্পে বেশি চমক দিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে তা নিয়ে চলে জোর লড়াই। যে ধারাবাহিক যত বেশি দর্শককে আকর্ষিত করতে পারবে ততই বাড়বে তার টিআরপি। এই টিআরপি এখন ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ করে।
টিআরপির লড়াইতে ভালো ফল করতে না পারলে কয়েক মাসের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকের গল্প। বর্তমানে এটাই লক্ষ্য করা যাচ্ছে ধারাবাহিকের দুনিয়ায়। টিআরপির নিচে থাকা ধারাবাহিক গুলিকে বন্ধ করে দিয়ে তার জায়গায় আনা হচ্ছে নতুন গল্পের ধারাবাহিক যা নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে দর্শকদের।
সম্প্রতি জি বাংলায় শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। মাত্র চার মাস আগেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। কোনওভাবেই টিআরপির লড়াইতে ভালো ফল করতে না পারার জন্যই মূলত শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক টিকে। এই ধারাবাহিকের জায়গায় আসছে নতুন ধারাবাহিক ‘আনন্দী’।
মাত্র চার মাসে শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। টিআরপির লড়াইতে ভালো ফল করতে না পারার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মাতা এবং চ্যানেলের পক্ষ থেকে। ২২ সেপ্টেম্বর শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক টিকে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকের সাথে আরও একটি শো শেষ করে দেওয়া হচ্ছে চ্যানেলের তরফ থেকে।
৪ মাস আগেই শুরু হয়েছিল জি বাংলার রান্নার শো ‘রন্ধনে বন্ধন’। জি বাংলার জনপ্রিয় ‘রান্নাঘর’ বন্ধ করে শুরু হয়েছিল এই নতুন শো। এই শো এর সঞ্চালনায় দেখা গিয়েছিল টলিউডের জনপ্রিয় জুটি রিদ্ধিমা-গৌরব দম্পতিকে। নতুন নতুন রান্নার সাথে জমে উঠত ভালোবাসা। কিন্তু এই শো টিআরপিতে একদমই ভালো ফল করতে পারেনি। তাই চার মাসেই শেষ হলো রন্ধনে বন্ধন এর যাত্রা।
তবে খুশির খবর হল, জি বাংলায় ফের একবার ফিরতে চলেছে বহু বছর ধরে চলে আসা জনপ্রিয় রান্নার শো রান্নাঘর। জি বাংলা চ্যানেলে তরফ থেকে প্রকাশ করা হয়েছে রান্নাঘরের নতুন প্রোমো। আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে বিকেল ৪:৩০ টে জি বাংলার পর্দায় দেখা যাবে রান্নাঘর। তবে সঞ্চালিকা আর ভূমিকায় সুদীপা চ্যাটার্জী ফিরছেন কী না, তা এখনও জানা যায়নি।






