মাতৃদিবসের দিনে অনেকেই নিজের মায়ের সঙ্গে ছবি বা স্মৃতি ভাগ করে নেন, তবে অভিনেতা রণজয় বেছে নিলেন অন্য পথ। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, প্রয়াত দিদার সঙ্গে কাটানো নানা মুহূর্ত। ছোটবেলা থেকে দিদার স্নেহেই বড় হয়েছেন অভিনেতা, তাই তাঁর কাছে দিদাই ছিলেন মা-সম। বহুবার সাক্ষাৎকারে রণজয় জানিয়েছেন, তিনি দিদাকেই নিজের ‘মা’ বলে মনে করেন। শুধু মনে করাই নয়, দিদাকে তিনি ‘মা’ বলেই ডাকতেন। সেই মানুষটিকে হারানোর শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। তাই বিশেষ দিনে মন ভরে উঠতেই তিনি স্মৃতির অ্যালবাম খুলে বসেন।
বাংলার বহু পরিবারেই দেখা যায়, বাবা-মায়ের ব্যস্ততার মাঝে সন্তানদের বড় করে তোলেন দাদু-দিদা বা ঠাকুরদা-ঠাকুমা। সেই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রা পায়। রণজয়ের জীবনেও ঠিক তেমনটাই ঘটেছিল। ছোটবেলা থেকে দিদার সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন তিনি। ফলে সেই সম্পর্ক শুধু নাতি-দিদার মধ্যে আটকে থাকেনি, হয়ে উঠেছিল মা-ছেলের মতো গভীর বন্ধন। দিদার স্নেহ, যত্ন আর ভালোবাসা আজও অভিনেতার স্মৃতিতে উজ্জ্বল। তাই মাতৃদিবসের মতো দিনে তিনি মায়ের বদলে দিদাকেই স্মরণ করেছেন। তাঁর পোস্টে সেই আবেগ স্পষ্ট ধরা পড়েছে।
রণজয় যে ছবিগুলি ভাগ করেছেন, সেখানে দিদার সঙ্গে তাঁর জীবনের নানা সুন্দর মুহূর্ত উঠে এসেছে। কোথাও হাসিমুখে একসঙ্গে সময় কাটানোর ছবি, কোথাও আবার পরিবারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই সব ছবির সঙ্গে তিনি লিখেছেন হৃদয়স্পর্শী বার্তা। অভিনেতার কথায়, “তুই এমন সময় চলে গেলি, সবটা চলে গেল আমার। আজও এমন কোন দিন কাটে না যেখানে সবাই থাকলেও আমি শুধু তোকে খুঁজতে থাকি মা।” এখানেই থেমে থাকেননি তিনি। আরও লেখেন, “খুব ইচ্ছে করে একবার গিয়ে তোর কোলে মাথা রেখে শান্তি পেতে। কিন্তু দেখ কিরকম তুই, আমাকে একা করে চলে গেলি, রোজ মিস করি তোকে।”
পোস্টের শেষে রণজয়ের আরও আবেগঘন আবেদন নজর কেড়েছে অনুরাগীদের। তিনি লেখেন, “একবার কি ফিরে আসা যায় না বল, পচা তুই।” এই কয়েকটি লাইনেই স্পষ্ট, দিদার অভাব এখনও কতটা গভীরভাবে অনুভব করেন অভিনেতা। শুধু মাতৃদিবস নয়, জীবনের যে কোনও আনন্দের সময়েও তিনি এই প্রিয় মানুষটিকে মনে করেন। ভালো সময়ে দিদাকে পাশে না পাওয়ার কষ্ট যেন আরও বেশি করে ধরা দেয়। পুরনো স্মৃতি, স্নেহভরা মুহূর্ত আর দিদার উপস্থিতি আজও তাঁর মনে বেঁচে আছে। তাই বিশেষ দিন এলেই আবেগে ভেসে যান রণজয়।
View this post on Instagram
আরও পড়ুনঃ পা পিছলে বড় দুর্ঘ’টনা! হাসপাতালে ‘কম্পাস’-এর নায়ক অর্কপ্রভ রায়! হয়েছে পায়ের অস্ত্রোপচার, চিন্তায় অনুরাগীরা! এখন কেমন আছেন অভিনেতা?
কাজের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-তে। এই সিরিয়ালে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী অভিকা মালাকার। গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন স্বপ্নিলা চক্রবর্তী। ধারাবাহিকটির প্রযোজক রাজ চক্রবর্তী। পর্দায় ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবনের আবেগঘন স্মৃতি যে এখনও রণজয়কে ছেড়ে যায়নি, তা তাঁর সাম্প্রতিক পোস্টেই পরিষ্কার। অনুরাগীরাও অভিনেতার এই আন্তরিক পোস্টে ভালোবাসা জানিয়েছেন।






