‘দীর্ঘসময় একসঙ্গে থাকার পরও লোকে অন্যকে খুঁজে নেয়…’, শোভন-সোহিনীর বিয়ের চর্চা উঠতেই বিরহে রণজয়, প্রাক্তনকে মিস করেন এখনও?

চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বিয়ের জন্য নাকি তিন লাখি নেকলেস অর্ডার করেছেন অভিনেত্রী। একদিকে যখন বিয়ে নিয়ে বেশ মেতে রয়েছে সোহিনী ও শোভন, অন্যদিকে তখন শোনা যাচ্ছে হৃদয় ভাঙার শব্দ। সোহিনীর বিয়ের চর্চাতে বেশ বিরহে প্রাক্তন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে, এক ভাঙা প্রেমিকের যন্ত্রণার কথা উঠে এসেছে রণজয়ের প্রোফাইলে। কিছু অনুভূতি তুলে ধরেছেন তিনি। এক ভিডিওর মাধ্যমে রণজয় (Ranojoy Bishnu) বলতে চেয়েছেন, “প্রত্যেকটা সম্পর্কই বোরিং হয়ে যায়, দীর্ঘসময় একসঙ্গে থাকার পর, ভালবাসা কোনও অনুভূতি নয়, ভালবাসা আসলে প্রতিশ্রুতি। প্রতিদিন আবেগপূর্ণভাবে, শারীরিকভাবে ভালোবাসা কঠিন, সবসময় সেটা হাসি, আনন্দ আর সুখের নয়। লোকজন তখনই ছেড়ে পালায় যখন সেটায় আর আনন্দ থাকে না। তাঁরা অন্যকে খুঁজে নেয় যখন সম্পর্কে স্পার্ক ফুরিয়ে যায়”।

‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেতার (Ranojoy Bishnu) কথায়, তাঁর জীবনে এমন কাউকে দরকার যে তাঁকে নিঃশর্ত ভালবাসবে। সেই নিঃশর্ত ভালবাসারই হয়ত সন্ধান করছেন অভিনেতা। তাঁর এই ভাবনা কতটা ঠিক, তা নিয়ে অনুরাগীদের মতামতও জানতে চেয়েছেন তিনি।

রণজয়ের (Ranojoy Bishnu) এই ভিডিওর কমেন্ট বক্স ভরে গিয়েছে নানান মন্তব্যে। অনেকেরই ধারণা প্রাক্তন প্রেমিকা সোহিনীকে নিয়েই এই পোস্ট করেছেন রণজয়। যদিও এই দাবী মানতে চান নি রণজয়। তাঁর কথায়, তিনি আর প্রাক্তনকে মিস করেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে রণজয় (Ranojoy Bishnu) জানান, “প্রেম আসলে একটা বাড়ির মতই। আমরা দিনের শেষে চার দেওয়ালে নয়, যেকোনও একটা মানুষের কাছেই ফিরি। প্রেম মানে দায়িত্ববোধ। প্রেম মানে যাই-ই হয়ে যাক না কেন, সঙ্গে থাকা। সঙ্গে থাকলে সমস্যার যেকোনও একটা উপায় ঠিক বেরিয়ে যায়”।

তিনি (Ranojoy Bishnu) স্পষ্ট জানিয়েছিলেন, “সোহিনী নতুন সম্পর্কে আছে, আমি একা। তাই আমায় নিয়ে গল্প।…কোনওদিন লুকিয়ে কিছু করিনি। সম্পর্ক হলে নিজেই বলব। ২০১৩ থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব। ২০১৯-এ আমাদের সম্পর্ক শুরু। সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক”।

প্রাক্তন কী কখনও একে অপরের বন্ধু হতে পারে? এই প্রশ্নের জবাবে রণজয়ের (Ranojoy Bishnu) বক্তব্য, “প্রাক্তনের সঙ্গে একসময় যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, পরে তাঁকেই বন্ধু হিসাবে দেখব, এতটা উদার আমি নই। আমার কাছে এগুলো অযৌক্তিক মনে হয়”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles