‘যে তৃণমূল নেতারা চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছে, তাদের কলার ধরে বাড়ির বাইরে বের করুন’, চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিলীপের

Dilip Ghosh commented on SSC verdict: নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করা হয়েছে। এর জেরে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। আদালতের এই রায়ের পর থেকেই শাসক দল তৃণমূলকে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। তাদের কথায়, তৃণমূলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh commented on SSC verdict)

আজ, মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই এই এসএসসি মামলা নিয়ে মন্তব্য করেন তিনি (Dilip Ghosh commented on SSC verdict)। বলেন, “প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে। অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক লোককে দেয়নি। যারা চাকরি পায়নি তাদের টাকা গেছে। আর যারা চাকরি পেয়েছিল, তাদের টাকাও গেল, চাকরিও গেল, এখন বাবার জমি বিক্রি করে ১২ পার্সেন্ট সুদ-সহ টাকা ফেরত দিতে হবে” (Dilip Ghosh commented on SSC verdict)

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে দিলীপ (Dilip Ghosh commented on SSC verdict) বলেন, “মমতা ব্যানার্জি হাইকোর্ট-সুপ্রিমকোর্ট দেখাচ্ছেন। আমার বক্তব্য, উনি এ সব না করে ওঁর নেতাদের বলুন সুদ-সহ টাকা ফেরত দিয়ে দিতে। যাদে ওই ছেলে-মেয়েগুলো কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে পারে। আর না হলে ওই চাকরিহারাদের বলব, আসুন আমরা গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা ঘরে ঢুকে ওই টিএমসি নেতাদের কলার ধরে টেনে ঘরের বাইরে নিয়ে আসুন” (Dilip Ghosh commented on SSC verdict)

হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ(Dilip Ghosh commented on SSC verdict) বলেন, “যতক্ষণ কোর্টের রায় ওঁর পক্ষে যাচ্ছে ততক্ষণ রায় ভাল। ওঁর বিরুদ্ধে গেলেই আর রায় মানবেন না। নির্বাচন কমিশন ওঁকে জেতালে ঠিক আছে, না জেতালেই ভুল। উনি অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। ১২ বছর ধরে পশ্চিমবঙ্গের সব দফতর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। যে পরীক্ষা দিল না পাস করল না সেই যদি চাকরি করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী তৈরি হচ্ছে (Dilip Ghosh commented on SSC verdict)। আর ক্ষতি না হোক সেটাই আমরা চাইব”।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করছে জঙ্গিরা, এমন সন্দেহ প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে দিলীপ জানান, “তৃণমূল দলটাই সন্ত্রাসবাদীদের আখড়া। ওরা শাহজাহানের মতো সন্ত্রাসবাদীদের দলেই পুষে রেখেছে। কে ওদের বাইরে থেকে নিশানা করবে। পুলিশকে দিয়ে সব নাটক করানো হচ্ছে”।

RELATED Articles