টলিপাড়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক। ডিভোর্সের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছে, আর তার মাঝেই উঠে আসছে ‘পরকীয়া’র তত্ত্ব। অনেকেই খুঁজে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শেষ কবে একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন এই জনপ্রিয় জুটি।
চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। তারকাখচিত অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন রণজয় ও শ্যামৌপ্তি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই নাকি সম্পর্কে সমস্যা শুরু হয়। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং বর্তমানে আলাদা থাকছেন তাঁরা। শ্যামৌপ্তি নাকি ফিরে গিয়েছেন তাঁর বাবা-মায়ের কাছে।
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায়, শ্যামৌপ্তি শেষবার রণজয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মার্চ মাসে, তাঁর জন্মদিনে। এরপর তাঁর প্রোফাইলে মূলত কাজের ছবি, সিনেমা ও ফটোশ্যুটই বেশি দেখা গেছে। যদিও মাঝে মাঝে দুজনের কিছু ব্র্যান্ড শ্যুটের ছবি এসেছে, তবে ব্যক্তিগত মুহূর্তের ছবি আর দেখা যায়নি।
অন্যদিকে রণজয় নববর্ষে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন বন্ধুদের সঙ্গে পার্টির সময়। এছাড়া এপ্রিল মাসে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে শ্যামৌপ্তিকে একাই উপস্থিত থাকতে দেখা গেছে, যা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
আরও পড়ুনঃ ভোটের ময়দানে শুভশ্রী, পাশে অনির্বাণ, শট বুঝিয়ে দিচ্ছেন দেব! ভাইরাল ‘দেশু ৭’-এর শ্যুটিংয়ের নতুন ঝলক
এদিকে এই সম্পর্ক ভাঙার পেছনে নানা কারণ সামনে আসছে। কারও মতে, তৃতীয় ব্যক্তির উপস্থিতিই সমস্যার মূল। শ্যামৌপ্তির নাম জড়িয়েছে এক ক্যাফে মালিকের সঙ্গে, আর রণজয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তাঁর সহ-অভিনেত্রীর নাম। যদিও রণজয় এই সব খবর অস্বীকার করেছেন এবং জানিয়েছেন সবই গুজব। শ্যামৌপ্তিও এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে দুজনেই এখনো একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন এবং পুরনো ছবিও মুছে ফেলেননি। ফলে সত্যি কী, তা সময়ই বলবে।






