Reaction of Tollywood Celebrities to the Death News of Buddhadeb Bhattacharya: সাতসকালেই এল বড় দুঃসংবাদ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ, বৃহস্পতিবার পাম অ্যাভিনিউতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক স্তব্ধ রাজনৈতিক মহল। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়ল টলিপাড়াও। এক সংবাদমাধ্যমে বুদ্ধবাবুর মৃত্যুতে প্রতিক্রিয়া জানালেন টলি তারকারা (Reaction of Tollywood Celebrities to the Death News of Buddhadeb Bhattacharya)।
বুদ্ধবাবুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Reaction of Tollywood Celebrities to the Death News of Buddhadeb Bhattacharya)। সংবাদমাধ্যমকে তিনি জানান, “বুদ্ধবাবু চলে গিয়ে বেঁচে গিয়েছেন। বাংলার মানুষ তাঁর সঙ্গে যেটা করেছে, সেটা ক্ষমার অযোগ্য। ওই দুঃখ, এই কষ্ট ভিতরে রেখে মাথা উঁচু করে উনি চলে গেলেন। কারও কাছে মাথা নোয়ালেন না। কোনও আপোস করলেন না। যেরকম ভাবে একজন কমিউনিস্ট নেতার যাওয়ার কথা, সেই ভাবেই গেলেন। কোনও ঢাকঢোল না বাজিয়ে, উনি চলে গেলেন এবং আমি বলব বেঁচে গেলেন। এই শেষের দিকে ওঁকে নিয়ে যে নোংরামো হয়েছিল, আমার মনে হয়েছে, বুদ্ধবাবুর যোগ্যই নই আমরা…”।
পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, “বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যর চলে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। পশ্চিমবঙ্গে শিল্পায়ন যদি ওঁর হাত দিয়ে শুরু হত, আমরা একটা অন্য ধরনের পশ্চিমবঙ্গ দেখতে পেতাম” (Reaction of Tollywood Celebrities to the Death News of Buddhadeb Bhattacharya)।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে কেঁদে ফেলেন পরিচালক অনীক দত্ত। বলেন, “কী বলি বলুন তো। আমি কিছুক্ষণ চুপ করে থাকতে চাই। কথাই বলতে পারছি না। এটা সকাল-সকাল কী সংবাদ দিলেন। বুদ্ধবাবু নেই”!
২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালে যাদবপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর ধীরে ধীরে নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও সিনেমার দিকে কিন্তু বেশ ঝোঁক ছিল তাঁর। নতুন কোন সিনেমা মুক্তি পাচ্ছে, তা জানতে চাইতেন চলচ্চিত্র জগতের মানুষদের থেকে। কিন্তু সেট মানুষটিই আজ না ফেরার দেশে (Reaction of Tollywood Celebrities to the Death News of Buddhadeb Bhattacharya)!





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!