Narendra Modi Expressed Condolence To Death of Buddhadeb Bhattacharya: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গোটা দেশের রাজনৈতিক মহলেই শোকের ছায়া নেমে এসেছে। নানান রাজনৈতিক ব্যক্তিত্বরাই শোক জ্ঞাপন করেছেন। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়েই তাঁর বাসভবনে ছুটে যান তিনি। এবার বুদ্ধবাবুর মৃত্যুতে শোক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Expressed Condolence To Death of Buddhadeb Bhattacharya)।
এদিন সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে আমি শোকাহত। দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার, তিনি ছিলেন এমনই এক রাজনৈতিক নেতা। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি” (Narendra Modi Expressed Condolence To Death of Buddhadeb Bhattacharya)।
উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্য ও নরেন্দ্র মোদীর রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন। বুদ্ধবাবু ছিলেন বামপন্থী আর বিজেপি ডানপন্থী দল। হাওড়া ময়দানে একবার বক্তৃতা দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বিজেপিকে শানিয়ে বলেছিলেন, “বিজেপি যদি এই রাজ্যে মাথা তুলতে আসে, সেই মাথা আমরা ভেঙে দেব”।
২০০০ সালের ৬ নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। আর ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। দুই রাজ্যের রাজনৈতিক রঙ ছিল সম্পূর্ণ ভিন্ন মেরুর। ২০০২ সালে গোধরা পরবর্তী হিংসার তীব্র জানানো হয়েছিল তৎকালীন বাম শাসিত পশ্চিমবঙ্গ থেকে। গুজরাতে আক্রান্ত বহু সংখ্যালঘু কলকাতাসহ পশ্চিমবঙ্গের নানান শহরে আশ্রয় নিয়েছিলেন। সময়ের সঙ্গে সেই সব ক্ষত সেরেছে। তাই তো বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজনৈতিক ভিন্নতাকে দূরে রেখে শোক বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi Expressed Condolence To Death of Buddhadeb Bhattacharya)।





