বাস্তব জীবনে স্বামী-স্ত্রী, ‌দুজনেই জমিয়ে অভিনয় করছেন পর্দায়, জেনে নিন টলিপাড়ার এমন কিছু জুটির কথা

বাস্তবে স্বামী-স্ত্রী, তবে দুজনেই অভিনয় জগতের সাথে যুক্ত। এমন কিছু জুটির কথা জেনে নেওয়া যাক।

তৃণা সাহা ও নীল ভট্টাচার্য: বর্তমানে তৃণা স্টার জলসার ধারাবাহিক লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে প্রধান নায়িকা শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন। তৃণা নিজের অভিনয় দক্ষতা রুপে দর্শকদের মুগ্ধ করেছেন। এর আগে খড়কুটো, বালিঝড় মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তৃনা সাহা। ধারাবাহিকের পাশাপাশি অভিনেত্রী বাংলা সিনেমা ও সিরিজেও অভিনয় করেছেন। অভিনেত্রী তৃণা সাহার স্বামী নীল ভট্টাচার্য একজন অভিনেতা। বাংলা মিডিয়াম,‌কৃষ্ণকলির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এই জুটি অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা বাস্তবে স্বামী-স্ত্রী।

সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক: অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত সান বাংলায় বাদল শেষে ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন। এর আগে অভিনেত্রী খড়কুটো, ঠাকুমার ঝুলির মতো বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। এই অভিনেত্রীর বাস্তবের স্বামী সপ্তর্ষি মৌলিক, যিনি বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অষ্টমী-তে অভিনয় করছেন। এর আগে সপ্তর্ষি এক্কা দোক্কার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদার: অভিনেত্রী প্রীতি বিশ্বাস বাংলা ধারাবাহিক ও সিনে জগতের একজন জনপ্রিয় মুখ। বালিঝড়, খড়কুটো, সৌদামিনীর সংসার-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর বাস্তবের স্বামী রাহুল মজুমদার জনপ্রিয় অভিনেতা বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলে অভিনয় করছেন। এর আগে খুকুমণি হোম ডেলিভারি-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার: অনিন্দিতা রায়চৌধুরী বর্তমানে সান বাংলার বাদল শেষে ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও বেশ কিছু বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী বাস্তবের স্বামী হলেন অভিনেতা সুদীপ সরকার। যিনি বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ফুলকি-তে অভিনয় করছেন। এর আগে কুসুমদোলা, আলতা ফড়িং-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই অভিনেতা বর্তমানে বাংলা সিরিজেও কাজ করছেন।

নবনীতা দেব ও রাজা চট্টোপাধ্যায়: নবনীতা তোমাদের রানী ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন। এর আগে এই অভিনেত্রী খোকাবাবু, এই পথ যদি না শেষ হয় এর মতো ধারাবাহিকে কাজ করেছে। এই অভিনেত্রীর বাস্তবের স্বামী হলেন রাজা চট্টোপাধ্যায়। অভিনেতা রাজা চট্টোপাধ্যায় খোকাবাবু, তুঁতের মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

জয়শ্রী মুখার্জি ও ভরত কল: জয়শ্রী মুখার্জি বর্তমানে স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে মোহর, খড়কুটোর মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী বাস্তবের স্বামী হলেন ভারত কল। ভরত কল একজন জনপ্রিয় অভিনেতা যিনি বালিঝড়, রাজযোটক, জামাই রাজার মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

নবনীতা দাস ও জিতু কমল: বর্তমানে নবনীতা তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে অভিনয় করছেন। বিয়ের ফুল, দীপ জ্বলে যাই এর মতো ধারাবাহিকে এর আগেও অভিনয় করেছেন নবনীতা। অভিনেত্রীর বাস্তবের স্বামী হলেন জিতু কমল। যিনি বাংলা সিনেমাতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। দুর্ভাগ্যবশত নবনীতা দাস ও জিতু কমলের ডিভোর্স হয়ে গিয়েছে।

মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী: মধুবনী এর আগে সান বাংলা শ্যামার চরিত্রে অভিনয় করেছেন। মধুবনী ভালোবাসা ডট কম নামক ধারাবাহিক দিয়ে প্রথম জনপ্রিয়তা পায়। মধুবনীর বাস্তবের স্বামী রাজা গোস্বামী। জিনিয়া অভিনয় জগতের সঙ্গে যুক্ত।

RELATED Articles