ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে রাজভবনের পথে শুভেন্দু, মাঝপথে বাধা পুলিশের, যেতে দেওয়া হল না, রিপোর্ট তলব রাজ্যপালের

Police stopped Suvendu Adhikari from meeting Governor: ভোট পরবর্তী হিংসায় শিকার একাধিক বিজেপি কর্মী। তাদের মধ্যে প্রায় ১০০ জনকে সঙ্গে নিয়ে আজ, বৃহস্পতিবার রাজভবন যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাদের মাঝপথে আটকাল পুলিশ। পুলিশের বাধা পেয়ে ক্ষিপ্ত শুভেন্দু। রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও কেন তাদের যেতে দেওয়া হল না, তা নিয়ে ক্ষোভ বর্ষণ করেন তিনি (Police stopped Suvendu Adhikari from meeting Governor)

ভোটের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নানান হিংসা। নানান অশান্তির খবর শোনা যাচ্ছে। আক্রান্ত হচ্ছেন একাধিক বিজেপি কর্মীরা। এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু, সুকান্তরা। এই আক্রান্ত কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য কলকাতার একটি ধর্মশালা ‘মাহেশ্বরী ভবন’ ভাড়া করা হয়। কিন্তু সেখান থেকেও তাদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ (Police stopped Suvendu Adhikari from meeting Governor)।   

এরপরই সেই ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়া পরিকল্পনা করেন শুভেন্দু অধিকারী। গতকাল, বুধবার এই নিয়ে অনুমতি চেয়ে রাজ্যপালকে ইমেল করেন তিনি। রাজ্যপালের সচিবের তরফে জানানো হয়, রাজভবনে আসার অনুমতি রয়েছে তাদের। রাজ্যপালের সঙ্গে তারা দেখা করতে পারেন।

সেই অনুযায়ী, আজ, বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নুয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী, কিন্তু ধর্মতলায় তাদের আটকায় পুলিশ (Police stopped Suvendu Adhikari from meeting Governor)। রাজভবনের চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ। প্রায় এক ঘণ্টা গাড়িতে বসেছিলেন শুভেন্দু। এরপর নেমে এসে তিনি জানতে চান, কেন তাদের আটকানো হচ্ছে। পুলিশ জানায়, সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। তাও এতজনকে নিয়ে রাজভবনে যাওয়া যাবে না (Police stopped Suvendu Adhikari from meeting Governor)

এরপরই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, ২০০ জনকে নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি মিলেছিল। কিন্তু পুলিশ ১৪৪ ধারার নাম করে তাদের আটকাচ্ছে (Police stopped Suvendu Adhikari from meeting Governor)। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। এমনকি, পুলিশ কমিশনার বিনীর গোয়েলকে মমতার দাস বলে কটাক্ষ করেন।

শুভেন্দুর কথায়, “পুলিশ মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে কাজ করছে। জরুরি অবস্থার সময়েও এমন খারাপ পরিস্থিতি ছিল না। আমি বিরোধী দলনেতা, রাজ্যপালের কাছে অনুমতি নেওয়া সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরাও শেষ দেখে ছাড়ব। আমরা সবাই সব কথা রাজ্যপালকে লিখিতভাবে জানাব। তাঁর সাহায্য চাইব” (Police stopped Suvendu Adhikari from meeting Governor)

এই ঘটনায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস আবার রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন। রাজভবন দেখা করার অনুমতি দেওয়া সত্ত্বেও কেন বিরোধী দলনেতা ও ঘরছাড়াদের রাজভবনে ঢোকা থেকে আটকানো হল (Police stopped Suvendu Adhikari from meeting Governor), এর কৈফিয়ত চেয়েছেন রাজ্যপাল রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার কাছে।  

RELATED Articles