২২ গজে তাঁর দাদাগিরি সকলেই দেখেছেন। সেখানে তাঁর সাফল্যের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে শুধুমাত্র খেলার মাঠেই নয়, টেলিভিশনের পর্দাতেও তাঁর দাদাগিরির ফ্যান সকলেই। বাঙালির মনে তো বিরাজ করতেনই, এখন জি বাংলার রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র দৌলতে তিনি এখন বাঙালির ঘরে ঘরেও পৌঁছে গিয়েছেন।
কিছু মাস হতে চলল শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন। সেখানে সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তাঁর কারণেই এই শো আরও বেশি যে জনপ্রিয়তা পেয়েছে, তা তো বলাই বাহুল্য। নানান প্রতিযোগীর সঙ্গে বেশ আড্ডাও দেন তিনি খেলার মাঝেই। আর শিশুরা খেলতে এলে তো তাদের সঙ্গেই তিনিও যেন শিশু হয়ে যান।
সম্প্রতি দাদাগিরির একটি প্রোমোতে দেখা গিয়েছে, দাদার সঙ্গে দাদাগিরি খেলতে আসবে কিছু খুদে। তাতেই দেখা গেল এক খুদেকে সৌরভ প্রশ্ন করছেন, “তুই বড় হয়ে কী হতে চাস”? আর তাতে এক খুদে প্রতিযোগী বলে, “আমি তোমার মতো বড় মনের মানুষ হতে চাই, ঠিক আপনার মতো”। এরপর সে বলে, “ভালো মনের মানুষকে নিজের সবকিছু উজাড় করে দিতে হয়”।
পুচকের এই কথা শুনে এক পরিতৃপ্তির হাসি ফুটে ওঠে সৌরভের মুখে। তিনি বলেন, “ওরে বাবা রে”। এরপর সেই ছোট্ট প্রতিযোগী দাদার আশীর্বাদ চায়। সে বলে, “আপনি আমাকে আশীর্বাদ করবেন”। তাতে সৌরভ বলেন, “আশীর্বাদ করছি এতও বড় হবি, ওতেও বড় হবি”। (হাত দিয়ে উচ্চতা আর বড় মন দেখিয়ে)।
View this post on Instagram
এই ভিডিও দেখে আপ্লুত হয়েছেন দর্শকও। বড় হয়ে সেই খুদে কী হবে, তা কারোর জানা নেই। তবে এই বয়সে দাঁড়িয়ে যে সে এত বড় কথা এত সহজে বলে দিল, তাতেই তাকে বাহবা জানিয়েছেন সকলে। ‘এটাই আসল শিক্ষা’, এমনটাই বক্তব্য দর্শকের। এই ভিডিওর কমেন্ট বক্সেও ওই খুদেকে আশীর্বাদ করেছেন নেটিজেনরা। সে যাতে বড় হয়েও নিজের এই মনটা ধরে থাকতে পারে, সেই কথাই করবে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!