“আমি বিগ বসের পার্ট নই!” সমস্ত জল্পনায় জল ঢেলে আসল ঘটনা সামনে আনলেন রিয়া চক্রবর্তী!

বেশ কয়েকদিন ধরে চর্চা চলছিল তাঁর বিগ বসে আসা নিয়ে। অনেকেই সেই খবরে ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি দর্শক মহলে ঝড় বয়ে গিয়েছিল। তবে শেষমেষ জানা গিয়েছে সমস্তটাই জল্পনা। চলতি বছরের বিগ বসে অংশ নেবেন না প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী।

গতবছর অভিনেতার মৃত্যুর খবর সামনে আসতেই বিতর্কে জড়িয়ে পরেন রিয়া। সকলেই অভিনেতার মৃত্যুতে আঙ্গুল তুলেছিলেন তাঁর দিকে। সারাদেশ জুড়ে তাঁর শাস্তির আর্জি করা হয়েছিল। এমনকি তদন্তের জেরে রিয়া চক্রবর্তীর পরিবার-সহ তাঁকে বহুবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়।

এমনকি অভিনেত্রী ও তাঁর ভাই জেলে কাটিয়েছেন এই কারণে। সুশান্ত প্রেমীদের তাঁকে নিয়ে ক্ষোভ বিদ্যমান। তাই তাঁর বিগ বসে আসার খবরে ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে দিনশেষে সমস্ত গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় রিয়া চক্রবর্তী জানিয়ে দিলেন, বিগবসে অংশ নিচ্ছেন না তিনি।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী পরিষ্কারভাবে লিখে দিয়েছেন, তাঁর বিগবসে না যাওয়ার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া চক্রবর্তী লিখেছেন, “জনপ্রিয় টিভি শো বিগ বসে আমার অংশগ্রহণ নিয়ে বহু গুজব ছড়িয়েছে বলে আমি শুনেছি। তবে বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এর কোনও সত্যতা নেই। আমি বিগ বসের পার্ট নই।”"আমি বিগ বসের পার্ট নই!" সমস্ত জল্পনায় জল ঢেলে আসল ঘটনা সামনে আনলেন রিয়া চক্রবর্তী!

গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস ১৫’। বেশ অনেকদিন ধরেই তাঁর বিগ বসে আসা নিয়ে জল্পনা চলছিল। তবে এবার তা খোলসা করে জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। গুজব ছিল যে, বড় অঙ্কের পারিশ্রমিক অফার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে বিগ বসে আসার জন্য। তবে এদিন তাঁর না আসার খবরে প্রভাব পড়েনি বিগ বসের প্রিমিয়ারে। সলমন খানের জবরদস্ত পারফরম্যান্স থেকে শুরু করে একে একে প্রতিযোগীদের ঘরে প্রবেশ সব মিলিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এবারে বিগ বসের থিম জঙ্গল। সেখানে জয় ভানুশালী, করণ কুন্দ্রা, শমিতা শেঠী, তেজস্বী প্রকাশ, ডোনাল বিস্ট, আসীম রিয়াজের ভাই উমর রিয়াজের-মত প্রতিযোগীরা কী ভাবে টিকে থাকবেন! তা দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles