আজ ভবানীপুর উপনির্বাচনের ফলাফলের দিন ছিল,। সেই কেন্দ্র তো বটেই, গোটা রাজ্য আজ তাকিয়ে ছিল এই ভবানীপুরের ফলাফলের দিকেই। নিজের রেকর্ড নিজেই ভেঙে ভবানীপুর থেকে ৫৮,৯৮৯ ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরে ২১ রাউন্ড গণনা হয় আজ। আর এই গণনার শেষে বিপুল ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। গণনার শেষে দেখা যায় মমতা মোট ভোট পেয়েছেন ৮৪,৭০৯টি। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬,৩২০ ভোট। আর বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪,২০১ভোট। ২০১১ সালের থেকেও বড় ব্যবধানে জিতলেন মমতা।
ভবানীপুরে জেতার ফলে মুখ্যমন্ত্রীর গদি নিশ্চিত হল মমতার।






