সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদক যোগে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) গ্রেফতার হয়েছিলেন গত পরশু। আজ ছিল সেই মামলার শুনানি। কিন্তু আজ জামিন পেলেন না রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ফলে রাও বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়াকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং অভিযুক্তদের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাবের পর আজ সেশন কোর্ট স্থগিত রাখল রায়দান। জানা গিয়েছে, কাল রিয়া সহ এই মাদককান্ডে ধৃতদের জামিনের রায় দেবে স্পেশ্যাল এনডিপিএস আদালত।
রিয়া চক্রবর্তীকে এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে। রিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনের ২৭ (এ) ধারা যুক্ত করা হয়েছে। এই ধারার জেরেই মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কোর্টে রিয়ার জামিনের আর্জি খারিজ হয়। দোষী প্রমাণিত হলে রিয়া ১০ বছরের সাজা পাবেন। রিয়ার আইনজীবি সতীশ মানশিন্ডে (Satish Manshinde) জানান, তাঁর মক্কেল ‘নির্দোষ’, তাঁকে এই মামলায় মিথ্যা ফাঁসানো হচ্ছে।
এদিকে জামিনের আবেদনে রিয়া জানিয়েছেন, তাঁকে এনসিবি জোর করে স্বীকারোক্তি নিয়েছে। রিয়া নিজের জামিনের আবেদনে বলেছেন, তিনি অপরাধমূলক স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছেন। আবার এনসিবির দাবি রিয়া ও শৌভিক প্রভাবশালী, তাই এদের জামিনের বিরোধিতা করা হয়।
সতীশ মানশিন্ডের দাবি, রিয়ার বাড়ি থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। রিয়া যে মাদক নিতেন তারও সরাসরি প্রমাণ নেই। জেলে রিয়ার জীবনহানির আশঙ্কা রয়েছে। রিয়াকে মহিলা অফিসার ছাড়াই এনসিবিতে পুরুষ অফিসার দিয়ে জেরা করা হয়েছে।





