ভারতীয় দলের অন্যতম পরিচিত স্ট্রাইকার জেজে লালপেখলুয়াকে এবার প্রাইম টার্গেট হিসেবে ধরেছে ইস্টবেঙ্গল। কর্তারা ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে জেজের সাথে। এবার তার জন্য বিশেষ অফার দিল লাল-হলুদ শিবির।
জানা গিয়েছে, ইতিমধ্যেই জেজের জন্য ৮০ লক্ষ টাকার অফার দিয়েছে লাল-হলুদ শিবির। এর পাশাপাশি মিজো স্নাইপারকে পেতে তাকে অধিনায়কের পদ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে ক্লাব।
যদিও জেজেকে পেতে আরও কিছু ক্লাবের সাথে লড়তে হবে ইস্টবেঙ্গলকে। এখনও অবধি বেঙ্গালুরু এফসি, জামসেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সও এই লড়াইয়ে রয়েছে। এমনকি জেজে নিজেও বলেছেন তিনি অপেক্ষা করতে চান আরও কয়েকদিন।





