“দয়া করে পিছু করবেন না”, ক্যামেরা দেখেই মুখ ফেরালেন প্রয়াত সুশান্ত মামলায় অভিযুক্ত রিয়া

গত বছর ১৪ই জুন দুপুর, বলিউডের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন। এদিনের পর থেকেই যেন বলিউডের অনেক সমীকরণ বদলে গিয়েছে। এদিনই বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা  সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুর পর অভিযোগের আঙুল উঠে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।

তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুশান্তের বাবা কে কে সিং। এরপর সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করে দেশের তিন কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি, ও এনসিবি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে। এরপরই বলিউডের সঙ্গে মাদকযোগের দিকটি সামনে আসে। গ্রেফতার হন রিয়া ও শৌভিক। প্রায় একমাস জেলে কাটানোর পর ছাড়া পান রিয়া ও তিনমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান শৌভিক।

আজ, রবিবার রিয়া ও শৌভিককে দেখা গেল শহরতলিতে নতুন বাড়ির খোঁজ করতে। কয়েকদিন আগেও রিয়ার মা-বাবা দেখা যায় প্রপার্টির খোঁজ করতে। এদিন একটি আবাসনের ভিতরে ফ্ল্যাট দেখতে যান রিয়া ও শৌভিক। ফ্ল্যাট দেখে বেড়িয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তারা। তাদের দেখে রীতিমতো ফুঁসে ওঠেন রিয়া। বলেন, “দয়া করে আমাদের পিছু ধাওয়া করবেন না”। তবে এদিন যে জিনিসটা সব থেকে নজর কাড়ল, তা হল রিয়ার পুলওভারে লেখা বার্তা, যার উপর লেখা ছিল- Love is Power।

সান্তা ক্রুজ পশ্চিমে এসএনডিটি কলেজের কাছে প্রাইম রোজ আবাসনের দু’তলায় থাকেন রিয়া ও তাঁর পরিবার। এছাড়াও, ৮৫ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন রিয়া। মুম্বইয়ের বান্দ্রা এলাকাতেও একটি ফ্ল্যাট রয়েছে রিয়ার বাবার।

গত সপ্তাহেই সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে চিঠিতে জবাব দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় যে সবরকম বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভর করে পেশাদারীভাবে এই মামলার তদন্ত চলছে। তদন্তের সময় সব সম্ভাবনার কথা মাথায় রাখা হয়েছে। কোনও সম্ভাবনাকেই কারিজ করা হয়নি।

আরও অন্যান্য খবর