‘পিংকি হ্যায় পয়সেওয়ালে কি’ গানে রিয়ার নাচের অডিশনের ভিডিও হল ভাইরাল

বর্তমানে বিনোদন জগতে সবচেয়ে চর্চিত নাম রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। যিনি সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মূল অভিযুক্ত। রিয়ার জীবনের বিভিন্ন জানা অজানা দিক প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে, বিভিন্ন পুরনো ভিডিও হচ্ছে ভাইরাল। এবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল ২০১৩ সালের রিয়া চক্রবর্তীর একটি পুরানো অডিশনের (Audition) ভিডিও। ভিডিওতে রিয়াকে প্রিয়াঙ্কা চোপড়ার ‘জাঞ্জির’ গানে ‘পিঙ্কি হ্যায় পয়সেওয়ালে কি’ গানে নাচতে দেখা যাচ্ছে। এই বছরেই রিয়া বলিউডে ডেবিউ করেছিলেন “মেরে ড্যাড কি মারুতি’ ছবি দিয়ে।

‘ক্যাশ চাহিয়ে মুঝে ক্যাশ চাহিয়ে’ গানে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী মিকি মাউস প্রিন্টেড টি-শার্ট এবং রিপড জিন্স পরে। কোমরের ঠুমকায় তিনি তখন মাত করছেন দর্শকদের। গানের শেষের দিকে রিয়াকে ভাঙড়া করতে দেখা গিয়েছে। গানের পুরোটা জুড়েই তাঁর মুখে প্রশস্ত হাসি ছিল।

https://www.instagram.com/p/CFFI52chUOX/?utm_source=ig_web_copy_link

এই ভিডিও ভাইরাল হতে অনেকেই কমেন্ট করছেন একদম ঠিকঠাক গানে নাচ করছেন রিয়া যেখানে তিনি ‘পয়সাওয়ালা’ ব্যক্তিদের সঙ্গে থাকতে পছন্দ করেন, যার নিজের জীবনে নগদ ক্যাশই চাই।

বর্তমানে রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদকদ্রব্য(Drugs) সরবরাহের অভিযোগে বাইকুল্লা জেলে বন্দী রয়েছেন। রিয়া স্বীকার করেছেন যে অতীতে তিনি সুশান্তের জন্য ওষুধ কিনেছিলেন।

এরপরে রিয়া চক্রবর্তীর একটি সিনেমা মুক্তি পেতে চলেছে যার নাম চেহরা। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি। রুমি জাফরের পরিচালনায় সিনেমাটি এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন পরিস্থিতি যে যেরকম রয়েছে তাতে এই সিনেমার ভবিষ্যৎ কী হবে তা বলা মুশকিল।

RELATED Articles

Leave a Comment