“সৌভিককে দিয়ে মাদক আনাতাম”, এনসিবির প্রশ্নবাণে বিদ্ধ রিয়া জানালেন ক্লান্ত স্বরে!

“ভাইকে দিয়ে মাদক আনাতাম”, স্বীকার করলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেল যে, রিয়া এনসিবির কাছে জেরায় স্বীকার করেছেন যে তিনি সৌভিক চক্রবর্তী (Shoubhik Chakraborty) কে দিয়ে মাদক(Drug) আনাতেন।

এর আগে সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদকচক্রের যোগ থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল। এরপরে তদন্তভার যায় এনসিবির(NCB) কাছে। শুক্রবার রাতে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার কে গ্রেফতার করে এনসিবি। শনিবার রাতে আটক করা হয় সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে। এরপরই রিয়াকে সমন পাঠায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

আজ সকালে রিয়াকে হাজিরা দিতে হয় এনসিবির সদরদপ্তরে। মুম্বাই পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে নিজের এসইউভিতেই এনসিবির সদর দপ্তরে হাজির হন অভিনেত্রী। যদিও ভাইকে দিয়ে মাদক নিয়ে আসার কথা স্বীকার করেছেন রিয়া তবে কার জন্য মাদক আনতেন একথা এখনো জানা যায়নি। এছাড়াও সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৭ ই মার্চ ভাই সৌভিকের সঙ্গে মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ চ্যাট হয় তার কথা জেরার মুখে রিয়া স্বীকার করে নিয়েছেন।

সূত্র মারফত জানা গিয়েছে যে, রিয়া প্রথমে মুখ খুলতে চাননি। তারপর বারংবার এনসিবির প্রশ্নের মুখে পড়ে তিনি চাপে পড়ে যান। শেষে মুখ খুলতে বাধ্য হন। ভাই সৌভিক চক্রবর্তীকে দিয়ে মাদক আনাতেন কিনা প্রশ্নের উত্তরে রিয়া জানান, “হ্যাঁ”।

তবে রিয়া কার জন্যে মাদক আনাতেন, কতটা পরিমাণ মাদক আনাতেন এবং সেই মাদকের দাম কত ছিল সেই বিষয়ে কোনো কথা বলেননি। আজ তাকে মোট ৬ ঘণ্টা জেরা করা হয়। তবে ভবিষ্যতে যে তাকে আবার ডাকা হতে পারে জেরার জন্য একথা দিনের আলোর মতো সুস্পষ্ট।

RELATED Articles

Leave a Comment