পুরুলিয়ায় শক্তিশালী হলো বিজেপি! তৃণমূল,সিপিএম ও কংগ্রেস ছেড়ে ১৭২৬ জন যোগদান বিজেপিতে

করোনা পরিস্থিতিতে আবহ টালমাটাল হলেও আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সকল রাজনৈতিক দল। বিজেপি (BJP) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য মরিয়া সংগ্রাম শুরু করেছে, শাসক শিবিরের দুর্নীতি এই রাজ্যে বন্ধ করবেই, এই পণ নিয়েছে গেরুয়া শিবির। এবার তাদের লড়াই আরও শক্তিশালী হল।

পুরুলিয়ায় শক্তিশালী হলো বিজেপি! তৃণমূল,সিপিএম ও কংগ্রেস ছেড়ে ১৭২৬ জন যোগদান বিজেপিতে

পুরুলিয়া সাংগঠনিক জেলার বাগমুন্ডি,রঘুনাথপুর এবং পাড়া বিধানসভায় ১৭২৬ জন তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাদের কথায় শাসক দলের দুর্নীতি আটকাতে এই ১৭২৬ জন কর্মী আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে।

যদিও এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, যেভাবে শাসক শিবির থেকে প্রায় প্রতিদিনই শয়ে শয়ে কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের চিন্তার ভাঁজ করছে মমতা সরকারের কপালে। চলছে বৈঠকের পর বৈঠক কিন্তু মিলছে না কোনো সমাধান সূত্র। দলের অনেক শীর্ষ নেতারই শীঘ্রই বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ভাঙন ধরতে শুরু করেছে তৃণমূলে এবং যার পরিপূর্ণ সুবিধা পাচ্ছে বিজেপি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর