আবার নতুন অভিযোগে বিদ্ধ রিয়া, সুশান্তের সই জাল করে তার অ্যাকাউন্ট থেকে টাকা সরাতেন বলে খবর

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই তার মৃত্যু নিয়ে নানান জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যেই সুইসাইড না খুন তা নিয়ে সারাদেশ তোলপাড়। সুশান্তের পরিবার এবং তার ভক্তকুল কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় “সিবিআই ফর সুশান্ত”- এই হ্যাশট্যাগ ব্যবহার করে, সুশান্তের মৃত্যুর সঠিক তদন্ত করার আবেদন করছেন। এরইমধ্যে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে উঠে এলো আবার নতুন অভিযোগের তীর।

সম্প্রতি অনবরত ইডির জেরায় ভেঙে পড়েন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। তিনি একটি বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি বলেন সুশান্তকে অবচেতন করে রেখে তার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া চক্রবর্তী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে, সুশান্তের প্রাক্তন এই ম্যানেজার রিয়ার বিরুদ্ধে রাজসাক্ষী হতেও সম্মত হয়ে যান।

সূত্রানুযায়ী খবর, শ্রুতি মোদী ইডির জেরায় জানিয়েছেন, সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন রিয়া। সে সময়ই সুশান্তের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সুশান্তের প্যান কার্ড সহ কোম্পানির বেশ কিছু কাগজপত্র উঠে এসেছে। দাবি করা হচ্ছে পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সাথে তাঁর সাম্প্রতিককালের বেশকিছু সই মিলছে না।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রিয়া চক্রবর্তী ঈদের কাছে জানিয়েছিলেন যে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি বিশাল অঙ্কের টাকা সুশান্তের আরোও এক প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের ফ্ল্যাট ভাড়া মারফত যেত। যদিও অঙ্কিতা লোখান্ডে রিয়া চক্রবর্তী কে ভুল প্রমান করে সোশ্যাল মিডিয়ায় তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তুলে ধরে দেখায় ফ্ল্যাট ভাড়া তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কাটা হত। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুত এই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগ এনেছিলেন। তারই করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে ইডি। যদিও এখনো পুরো বিষয়টি ইডির তত্ত্বাবধানে রয়েছে। তবে সুশান্তের মৃত্যুর ঘটনায়, সিবিআই হস্তক্ষেপ করুক তা চাইছেন আপামর দেশবাসী।

আবার, সুশান্তের পরিবারের মনোনীত করা উকিল জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর পরপরই এক রহস্যময়ী নারীর আনাগোনা দেখা গেছে তার ফ্ল্যাটে। কে সেই রহস্যময়ী নারী? যার থেকে সুশান্তের মৃত্যুর অনেক তথ্যই পাওয়া যাবে বলে মনে করছেন তিনি। এরই মাঝে ,সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা কবে ন্যায় পাবে তারই দিকে তাকিয়ে তার পরিবারসহ বহু ভক্তবৃন্দ।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment