সম্প্রতি অভিযোগ উঠেছিল তিনি স্বজনপোষণ ও একনায়কতন্ত্রে অভিযুক্ত। আর এবার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায় আমি সাড়ে চার বছর সভাপতি রয়েছি। প্রথম দফায় সফল না হলে ফের কেন আমাকেই সভাপতি করলেন দলের নেতারা? প্রশ্ন তাঁর।
প্রসঙ্গত উল্লেখ্য দিলীপ ঘোষের বিরুদ্ধে দলের ভিতর স্বজনপোষণ ও একনায়কতন্ত্র কায়েমের একাধিক অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য বিজেপির কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি। এবং দিল্লিতেও তাঁর নামে যথেষ্ট দাবি, নির্দিষ্ট কয়েকজনকেই সমস্ত দায়িত্ব দিচ্ছেন দিলীপবাবু। অন্যরা দায়িত্ব পাচ্ছেন না। এই অভিযোগের জেরেই দিলীপবাবুকে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা দিল্লি ডেকেও পাঠিয়েছিলেন।
রবিবার দিল্লি পৌঁছে যদিও এব্যাপারে নিজের স্বভাব সিদ্ধ ঢঙেই খেলেন দিলীপ। একইসঙ্গে তিনি জানান ‘দিলীপ ঘোষ সব সময় ফ্রন্টফুটে খেলে। কারও পরোয়া করে না, কারও দয়ায় রাজনীতি করে না।’ যাঁরা বলছেন, দায়িত্ব পাচ্ছেন না তারা মাঠে নেমে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে দেখান। তাঁর কথায় বিজেপিতে দায়িত্ব পেতে গেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। যারা যোগ্যতা প্রমাণ করতে পারেননি তারাই কাজ পাননি।
দিলীপবাবু বলেন, আমার সভাপতিত্বের প্রথম দফায় এসব নিয়ে কোনও কথা ওঠেনি। সাড়ে চার বছর হয়ে যাওয়ার পর উঠছে। আমার নেতৃত্বেই লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে। আমার দলের নেতারা আমাকে তাই ফের একবার সভাপতির পদে বসিয়েছেন। দলের নেতারা কি এতটাই বোকা?





