মাদক নিয়ে বন্ধু সিমন খাম্বাট্টার সঙ্গে রিয়ার চ্যাট ফাঁস, ফের বিপাকে সুশান্ত-বান্ধবী

তিনি নিজে এর আগে মাদক নেননি, সাক্ষাৎকারে বারবার দাবি করেছেন রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty)। কিন্তু বন্ধু সিমন খাম্বাট্টার(Simone Khambatta) সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট অন্য কথা বলছে। সেখানে রিয়া চক্রবর্তী বলছেন, “ভুবনেশ্বরে সেরা গাঁজা পাওয়া যায়।” ইতিমধ্যেই মাদক মামলায় রকুলপ্রীত সিং(Rakulpreet Singh), সারা আলি খান(Sara Ali khan) ও সিমন খাম্বাট্টার নাম করেছেন রিয়া। এর মধ্যেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে এবার উঠে আসল সিমনের সঙ্গে রিয়ার চ্যাট।

চ্যাটটি করা হয়েছে চলতি বছরের ১৬ই মার্চ। রিয়া সিমনকে জিজ্ঞাসা করেছেন, চিম তুমি ফিরেছ? সিমন জানান, হ্যাঁ। রিয়া তখন কোনো একটি অডিও ফাইল চান‌। এরপর রিয়া বলেন, ড্যুড, ভুবনেশ্বর ইজ সীন। রিয়া কী বলেছেন তা বোঝা যায়নি। তখন সেই সিমন জিজ্ঞাসা করেন, তুমি কি ভুবনেশ্বরে?উত্তরে রিয়া বলেন, হ্যাঁ আমি ভুবনেশ্বরে, এখানে সেরা গাঁজা পাওয়া যায়। এই চ্যাট প্রকাশ্যে এসে যাওয়ার পরেই সাক্ষাৎকারে রিয়ার “আমি কোনদিনও গাঁজা খাই নি” এই দাবী যে মিথ্যা তা প্রমাণ হয়ে যায়।

অন্যদিকে রিয়া রকুল প্রীত সিং এর নাম করেছেন কিন্তু সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে রকুল প্রীত সিং কে গত ৯ই সেপ্টেম্বর থেকে তার ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে না। যদিও তখনো রিয়া তার নাম করেননি। রকুল কোথায় গিয়েছেন তা জানা যাচ্ছে না। অন্যদিকে রকুলপ্রীতের উল্টোদিকের বাড়িটাই সইফ আলি খানের। সেখানে সারা মাঝে মাঝেই আসতেন। এনসিবির জেরায় জানিয়েছেন, সারা, রকুল প্রীত, তিনি এবং সুশান্ত(Sushant Singh Rajput) চারজনে মিলে একসঙ্গে মাদক সেবন(Drug) করতেন। যদিও সারা এবং রকুলের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি তবে গোটা ঘটনা যে বলিউডের একটি বড় অংশ ফাঁসতে চলেছে একথা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment