ছেলের কি নাম রাখলেন রাজ শুভশ্রী?

মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। শনিবার দুপুরে জন্ম দিলেন পুত্রসন্তানের (Boy Child)। আজ সকালেই শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), আর তার কিছুক্ষণের মধ্যেই চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবারে এল খুশির হাওয়া। ছেলের নাম রেখেছেন যুবান চক্রবর্তী (Yuvan Chakraborty)।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। ডক্টর প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে রাজ-শুভশ্রীর পরিবারে এলো তাদের প্রথম সন্তান যুবান। প্রসঙ্গত এই ডক্টর প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে মা হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

ছেলের ওজন হয়েছে তিন কেজি, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। ছেলের জন্মের সময় সাক্ষী ছিলেন রাজ নিজে। বৃহস্পতিবার লাল ম্যাক্সি ড্রেসে শুভশ্রীর দুটি ছবি পোস্ট করেছিলেন রাজ।তার একদিন পরেই পরিবারে নতুন সদস্যের অন্তর্ভুক্তি হল।

চলতি বছরে ১১ ই মে নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে বাবা-মা হতে চলার খবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। এর মাঝেই চক্রবর্তী পরিবারে নেমে আসে দুর্যোগ। গতমাসে করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তারপরে মারা যান রাজের বাবা কৃষ্ণ চক্রবর্তী। ফলে গোটা পরিবারের উপর দিয়েই বেশ ঝড় ঝাপটা গিয়েছে গত মাসে। এর মধ্যেই আজ পুত্র সন্তানের জন্মের খবরে খুশির বন্যা বইছে দুই পরিবারে। পরিচালক অভিনেত্রী জুটি কে শুভেচ্ছা ভরিয়ে দিচ্ছেন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন থেকে ভক্তরা। আমাদের টিমের পক্ষ থেকেও রাজ চক্রবর্তী ও শুভশ্রীর গঙ্গোপাধ্যায় এর জন্য রইলো একরাশ শুভেচ্ছা!

RELATED Articles

Leave a Comment