এ কী কান্ড! রিনিকে নিজের বেস্ট ফ্রেন্ড বলছে ঊর্মি! একসঙ্গে শাকচুন্নি আর পেত্নীর নাচ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বিনোদনের সেরা রসদ পেতে ধারাবাহিকই একমাত্র ভরসা দর্শকদের। নিজেদের দৈনন্দিন জীবনের এক অন্যতম অঙ্গ ধারাবাহিক। সেখানকার সমস্ত ঘটতে থাকা ঘটনাকে নিজের করে ভেবে নেন দর্শকরা। তাই পছন্দের ধারাবাহিকে নায়ক-নায়িকার মধ্যে ভাব হলে, তাঁদের ভালোবাসা দেন। আবার খল-নায়ক‌ বা খল-নায়িকা কোনো ষড়যন্ত্র করলে, তাঁকে গালিগালাজ করে উদ্ধার করেন। ধারাবাহিকের চরিত্রগুলির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন দর্শকরা। সেরকমই দর্শকদের খুব কাছের ও পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’।

দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঊর্মি-সাত্যকির জুটি। তেমনি চোখের বিষ হয়ে উঠেছে রিনি। কিন্তু এ কি! যে ষড়যন্ত্র করে অশান্তি তৈরি করছে, তাঁকেই নিজের প্রিয় বন্ধুর জায়গা দিয়ে দিল ঊর্মি! ঊর্মি-সাত্যকির চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের দরুন বেশ জনপ্রিয়তা পেয়েছেন দুই তারকা। পাশাপাশি রিনির চরিত্রে যথাক্রমে দেখা যাচ্ছে অভিনেত্রী মিশমি দাসকে।

ধারাবাহিকে সাত্যকিকে ছোট থেকেই ভালোবাসে রিনি। কিন্তু ঊর্মির সঙ্গে সাত্যকির বিয়ে হওয়াতে বেজায় খচে গিয়েছে সে। তাই সব সময় ঊর্মি-সাত্যকির মধ্যে অশান্তি তৈরি করতে চায়। পদে পদে ঊর্মিকে বিপদে ফেলার কলকাঠি নাড়ে সে। কিন্তু ঊর্মি বুদ্ধির জোরে জিতে যায়। এবার শিক্ষক দিবস উপলক্ষে ঊর্মি নিজের সাত্যকি বাবুর জন্য উপহার নিয়ে আসে। তা নষ্ট করার পরিকল্পনা আঁটে রিনি। কিন্তু সে বুঝতেও পারে না সে নিজের উপহারই ফেলে দিয়েছে নর্দমায়। পরে ঊর্মি বললে, সত্যকির সামনে তাঁকেই ভুল প্রমাণিত করে।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

শেষমেষ ঊর্মির ব্যবহারে রেগে যায় সাত্যকি। নানা ভুলভাল কথা শুনিয়ে দেয় সে। অপরদিকে সাত্যকি বাবুর তাঁর উপর অবিশ্বাস করা দেখে, বাড়ি থেকে বেরিয়ে যায় ঊর্মি। ইদানিংকালে ঊর্মি-সাত্যকির মধ্যে যে হালকা প্রেম দেখা গিয়েছিল, তা নিমেষের মধ্যেই শেষ করে দেয় রিনি। তাঁর একটাই উদ্দেশ্য টুকাইদার ঘাড় থেকে পেত্নীকে নামাতে হবে। ঊর্মির সঙ্গে সাত্যকির এই ব্যবহার মেনে নেয়নি বাড়ির কেউই।

কিন্তু এদিকে যার জন্য বাড়ি ছাড়া হল উর্মি তাকে প্রিয় বন্ধুর জায়গা দিচ্ছে সে ! একসঙ্গে নাচ করছে ঊর্মি-রিনি। চোখ কপালে উঠেছে দর্শকদের। আদতে ইনস্টাগ্রামের রিল ভিডিওতে একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছে ঊর্মি তথা অন্বেষা হাজরা এবং রিনি তথা মিশমিকে। বেস্ট ফ্রেন্ডের গানে একসঙ্গে কোমর দোলালেন ধারাবাহিকের চিরশত্রু। গলা জড়িয়ে দুই তারকার নাচ দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। তবে এই ভিডিও দেখে বোঝা গিয়েছে ধারাবাহিকের বাইরে কতটা ভালো সম্পর্ক রয়েছে অন্বেষা ও মিশমির। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

ভিডিও দেখিয়ে নেটিজেনদের কেউ কেউ কমেন্ট করেছেন, ‘শাকচুন্নি আর পেত্নী একসঙ্গে!’ আবার কেউ লিখেছেন, ‘ও মা, ঊর্মি আর রিনির মধ্যে কি ভাব!’ অনেকেই আবার হতবাক হয়ে লিখেছেন, ‘এ কি দেখে ফেললাম!’ এসবের মাঝেই নেটিজেনরা ভালোবাসাও দিয়েছেন দুই তারকাকে।

এরইমধ্যে ১০০তম পর্বে পার করেছে ‘আমাদেরএই পথ যদি না শেষ হয়’। তারসঙ্গেই ধারাবাহিকে গিয়েছে রাখি আর জন্মাষ্টমী। এবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে ফের ষড়যন্ত্র করেছে রিনি। সরকার বাড়ির লোকজন ধীরে ধীরে ঊর্মিকে নিজেদের বাড়ির মেয়ে করে নিয়েছে। তাঁর কারণে সরকার বাড়ির পুজোর নিয়ম পর্যন্ত বদলে গিয়েছে। এমনকি সাত্যকির মাও ধীরে ধীরে ঊর্মিকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু গঁদের আঠা মতো লেগে রয়েছে রিনি। সবসময় ঊর্মির জীবনে সমস্যা তৈরি করতে চায় সে যদিও বা বাস্তব জীবনে মিশমি একদমই এরকম নয়।

ঊর্মি-সাত্যকির প্রেম দেখে জ্বলে পুড়ে যায় রিনি। তাই সব সময় নানা অশান্তি তৈরি করে। কিন্তু বাস্তবে অন্বেষার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে মিশমির। তা তাঁদের ইনস্টাগ্রাম রিল ভিডিওতে প্রকাশ পেয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে মিশমিকে ট্যাগও করেছেন ধারাবাহিকের নায়িকা। সঙ্গে দিয়েছেন লাভ ইমোজিও। দেখার এবার রিনির ষড়যন্ত্রে ঊর্মি সত্যিই সরকার বাড়িতে আর ফেরে না‌ চিরতরে বেরিয়ে যায়! তা দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়। কিন্তু এখন দর্শকরা মজা নিচ্ছেন শাকচুন্নি আর পেত্নীর একসঙ্গে নাচের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles