মোদীর ৭১তম জন্মদিন! প্রধানমন্ত্রীকে ৭১টি গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

গতকাল ১৭ই সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিন মোদীকে অজস্র দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক মহলের নানা নেতারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন কথা অনুযায়ী টিকাকরণে ফের রেকর্ড গড়েছে ভারত। একদিনে টিকা পেয়েছেন ২ কোটিরও বেশি মানুষ। এবার এক নিকট প্রতিবেশির থেকে জন্মদিনের শুভেচ্ছা পেলেন মোদী।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে ৭১টি গোপাল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন আগেই তিনি ভারতে পাঠিয়েছিলেন বাংলাদেশের আম। আর এবার গোলাপ পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন হাসিনা।

আসলে মোদীর সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- কথা অনুযায়ীই কাজ হল, মোদীর জন্মদিনে রেকর্ড টিকাকরণ, একদিনে টিকা পেলেন ২ কোটিরও বেশি মানুষ

নানান বিপদে দুই প্রতিবেশি দেশ একে অপরের পাশে থাকার চেষ্টা করেছে। সেই সুসম্পর্ক বজায় রাখতে ও সম্পর্ককে আরও মজবুত করে তুলতে মোদীর জন্মদিনে গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানালেন হাসিনা। গতকাল, শুক্রবার দিল্লিতে অবস্থিত ভারতীয় হাই কমিশন অফ বাংলাদেশের তরফে প্রধানমন্ত্রীকে এই ৭১টি গোলাপ পাঠানো হয়।

শুধু বিদেশী রাষ্ট্রপ্রধানরাই নন, দেশীয় বিরোধী নেতারা যারা বারবার মোদীর সমালোচনা করেছেন, তাঁর নানান সিদ্ধান্তে তাঁকে তোপ দেগেছেন, তারাও মোদীর জন্মদিনের দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “শুভ জন্মদিনে মোদীজি”। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট করে লিখেছেন, “ভালো থাকুন, আনন্দে থাকুন”। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মোদীর দীর্ঘ জীবন কামনা করেছেন অপর এক প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles