মিস বৃষ্টিবাড়িকে বিয়ে করে ফেঁসে গিয়েছে ঋষি সেন! বিয়ের পরে ঋষির ঘরের সবকিছুতে ভাগ বসিয়েছে পিহু! নাজেহাল নব দম্পতি

আপামর বাঙালির কাছে মেগাসিরিয়াল বিনোদনের রসদ জোগায়। সারাদিন কাজ-কর্মের পর বিকেলে ক্ষণিক অবসর সময় কাটানোর এক উপায় হল মেগা সিরিয়াল। নিজের পছন্দের ধারাবাহিক, নিজের পছন্দের চরিত্রগুলোকে টিভির পর্দায় দেখতে বেশ মজা পান দর্শকবৃন্দ। এমনকি তাঁদেরকে নিজেদের জীবনের একটা অঙ্গ করে ফেলেন। দর্শকদের সেই জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নাম আসে স্টার জলসার বহু চর্চিত ধারাবাহিক ‘মন ফাগুন’-এর।

এই মুহূর্তে ধারাবাহিকে বিয়ে করে ফেঁসে গিয়েছে ঋষি সেন। ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার পর থেকে টিআরপি চার্টের প্রথম দশে আসার লড়াই করে চলেছেন। তার জন্য মাঝেমধ্যেই ধারাবাহিকে আসছে নতুন টুইস্ট।

এবার ধারাবাহিকে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে হয়েছে ঋষি আর পিহুর। তার মধ্যে এসেছে নানা টুইস্ট। মূলত এক চ্যানেলের সঙ্গে অন্য চ্যানেলের ঠান্ডা লড়াইয়ের দরুন সমস্ত ধারাবাহিকেই মাঝে মধ্যে টুইস্ট আসতে থাকে। সেই একইভাবে স্টার জলসার চর্চিত ধারাবাহিক‌ ‘মন ফাগুনেও লেগেছে নতুনত্বের ছোঁয়া।মিস বৃষ্টিবাড়িকে বিয়ে করে ফেঁসে গিয়েছে ঋষি সেন! বিয়ের পরে ঋষির ঘরের সবকিছুতে ভাগ বসিয়েছে পিহু! নাজেহাল নব দম্পতি

এমনিতে ছোটবেলা থেকেই পিহুকে বিয়ে করতে চেয়েছিল ঋষি। কিন্তু এখন বড় হয়ে গিয়ে কেউই কাউকে চিনতে পারছে না। ঋষি জানে সে ছোটবেলায় যাকে বিয়ে করবে ভেবেছিল, সে মারা গেছে। অন্যদিকে একই কথা জানে পিহুও। কিন্তু কোনো কিছু না জেনেই একে অপরকে বিয়ে করেছে দুজনে। প্রিয়দর্শিনী জানেনা সে যাকে বিয়ে করছে, সেই তাঁর টুবাইদা।

এদিকে বিয়ের দিন পিহুর টুবাইদাকে লেখা প্রেমপত্র এসে পৌঁছেছে ঋষির হাতে। যার প্রোমো দেখে প্রথমে ধারণা হয়েছিল, বোধহয় এবার দুজন দুজনকে চিনতে পারবে। কিন্তু না শেষমেশ চিঠি পড়ে ভুল-বোঝাবুঝি কমার বদলে আরও বেড়ে গেল। এরই মধ্যে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ থেকে।

যেখানে দেখা গিয়েছে বিয়ের পর ঋষির ঘরের সবকিছুতে অর্ধেক ভাগ বসিয়েছে পিহু। আলমারি থেকে বিছানা সবকিছুই অর্ধেক ভাগাভাগি করেছে সে। অন্যদিকে মিস বৃষ্টিবাড়ির এই কাণ্ড দেখে বিরক্ত ঋষি সেন। সে জানায়, জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নিতে পারবেনা। তারপর পিহু একথা মানতে না চাইলে সে, তাঁর প্রেমপত্র বার করে তা ফাঁস করার হুমকি দেয়। এই মুহূর্তে এরকমই কিছু দৃশ্য দেখা যাচ্ছে স্টার জলসার সবথেকে চর্চিত ধারাবাহিকে। দর্শকদের বেশ মনে ধরেছে বিয়ের পর ঋষি আর পিহুর এই দুষ্টু মিষ্টি কাণ্ডকারখানা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles