‘অবিবাহিত হয়ে সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!’ সিঁদুর খেলার ছবি শেয়ার করে নেটিজেনদের প্রশ্নের মুখে রাইমা-সোহিনী ও তনুশ্রী

পুজো শেষ। আসছে বছর আবার হবে। এদিকে এই বছর বিজয়া দশমীর দিন সিঁদুর খেলায় মাততে দেখা গেল টলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রীদের। এদিন লাল পাড় সাদা শাড়িতে নজর কেড়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তিন নায়িকা। রাইমা সেন, তনুশ্রী চক্রবর্তী ও সোহিনী সরকার। কিন্তু সিঁদুর খেলার ছবি পোষ্ট করেই বিপত্তিতে তিন নায়িকা।'অবিবাহিত হয়ে সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!' সিঁদুর খেলার ছবি শেয়ার করে নেটিজেনদের প্রশ্নের মুখে রাইমা-সোহিনী ও তনুশ্রী

মূলত এই দিন লাল পাড় সাদা শাড়ি পড়ে নজরকাড়া দশমীর লুক ছিল তনুশ্রী থেকে শুরু করে সোহিনীর। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার পর শুরু হয়েছে বিদ্রুপ মন্তব্য। ছবিটি রাজডাঙ্গা নবউদয় সংঘের মন্ডপের। সেখানে রাইমা সেনের সঙ্গে উপস্থিত ছিলেন মা মুনমুন সেনও। এদিন একটা নয় দুটো নয় বেশ অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কখনও তনুশ্রী চক্রবর্তীকে আদরে ভরিয়েছেন মুনমুন সেন। আবার কখনও মেয়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। রয়েছে নিজস্বীও।'অবিবাহিত হয়ে সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!' সিঁদুর খেলার ছবি শেয়ার করে নেটিজেনদের প্রশ্নের মুখে রাইমা-সোহিনী ও তনুশ্রী

'অবিবাহিত হয়ে সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!' সিঁদুর খেলার ছবি শেয়ার করে নেটিজেনদের প্রশ্নের মুখে রাইমা-সোহিনী ও তনুশ্রী

এই সমস্তকিছুর মাঝে তনুশ্রী চক্রবর্তীর একটি ছবিতে একজন নেটিজেন মন্তব্য করেন, “সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!” কেউ আবার লিখেছেন, “এতদিন তো জানতাম যে সোহিনী, রাইমা তনুশ্রী অবিবাহিত। বিয়ে করলেন কবে?” এরই সঙ্গে জুন মালিয়া ও রণিতা দাসও উপস্থিত ছিলেন এই পূজামণ্ডপে।'অবিবাহিত হয়ে সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!' সিঁদুর খেলার ছবি শেয়ার করে নেটিজেনদের প্রশ্নের মুখে রাইমা-সোহিনী ও তনুশ্রী

একইসঙ্গে টলিউডের নামকরা সমস্ত তারকারা সিঁদুর খেলতে এই পূজামণ্ডপে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই বিপাকে পড়ে গিয়েছেন। তাঁদের ছবি দেখে নেটিজেনদের হাজারও প্রশ্ন ভিড় করেছে কমেন্ট বক্সে। কিন্তু সেসব দিকে তোয়াক্কা করেননি কেউই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles